
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে চিকিৎসাশাস্ত্রে অধ্যয়নের স্বার্থে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সহদেব বৈদ্যের ইচ্ছা অনুযায়ী তার মরণোত্তর দেহদান করেছেন পরিবারের সদস্যরা।
গত শনিবার (৬ এপ্রিল) সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে তাঁর ছেলে ও নিকট আত্মীয়রা যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে সহদেব বৈদ্যের মৃতদেহ হস্তান্তর করে। এ মরণোত্তর দেহদানের সময় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. দিলরুবা জেবার দিক নির্দেশনায় কলেজের এনাটমি বিভাগ তাঁর মরদেহ কৃতজ্ঞতা ও যথাযথ সম্মানের সঙ্গে গ্রহণ করে। এছাড়া মরদেহ সংরক্ষণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
এ সময় এনাটমি বিভাগের বিভাগীয় প্রাধান ডা. জোবায়ের মাহমুদ খান, শিক্ষকবৃন্দ, কর্মচারি ও ছাত্রছাত্রীবৃন্দ মহান স্বাধীনতা সংগ্রামে এই বীর মুক্তিযোদ্ধার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং যথাযথ সম্মান ও মর্যাদাসহকারে তাঁর মরণোত্তর দেহ ব্যবহার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা সহদেব বৈদ্য নারিকেলবাড়ী উচ্চ বিদ্যালয়, কোটালিপাড়া, গোপালগঞ্জ’র সাবেক প্রধান শিক্ষক। তিনি গত ৫ এপ্রিল ৭৮ বছর বয়সে পরলোকগমন করেন। এর আগে তিনি চিকিৎসাশাস্ত্রে অধ্যয়নের স্বার্থে গত ২ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুরে মরণোত্তর দেহদানের জন্য অঙ্গীকারবদ্ধ হন।
এআরএস
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে





পাঠকের মতামত