প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৪ ২:৪১ পিএম

ঢাকা-নড়াইল মহাসড়কের দুর্বাজুড়ি এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালক জাফর হোসেন (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

বুধবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী লিটন ট্রাভেলস এবং যশোর থেকে নড়াইলগামী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় লোকাল বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক জাফর হোসেন নিহত হন। এ ছাড়া লিটন ট্রাভেলস এর চালক মাহবুব হোসেনসহ (৪৫) অন্তত ২০ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল।

ফায়ার সার্ভিস নড়াইলের ইনচার্জ মাসুদ রানা জানান, ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসা লিটন পরিবহন বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল-যশোর সড়কের সীতারামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে (যশোর) নড়াইলের উদ্দেশ্যে ছেড়ে আসা লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার লোকাল বাসের চালক জাফরকে মৃত ঘোষণা করেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধ এবং ...

নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদে সেবাগ্রহণে আসা মায়েদের সুবিধার্থে একটি মাতৃদুগ্ধ কর্নার এবং নারীদের জন্য পৃথক ...

নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’

গরুর হাটে যাওয়ার পথে নেশা চক্রের খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়া টাঙ্গাইলের এক গরু ব্যবসায়ীকে ...

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতী সন্তান ফেরদৌসি শাহরিয়ার রিতা (৫৪) মারা ...