
মৌসুমের মাঝপথে এসে মুদ্রার উল্টো পিঠ দেখতে হয়েছে লিভারপুলকে। শিরোপাকে পাখির চোখ করে এগোতে থাকা অলরেডরা হঠাৎ শীর্ষস্থান থেকে ছিটকে যায়।
এরপর এমন অবস্থা হয়ে দাঁড়ায়, জয় পাওয়াটাও দুষ্কর হয়ে ওঠে ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের। তবে স্বস্তির হলো, ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ৪ ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে লিভারপুল। গত আসরের চ্যাম্পিয়নরা তালিকার একেবারে তলানির দল শেফিল্ড ইউনাইটেডকে তাদেরই মাঠে হারিয়েছে ২-০ গোলে।
এই জয়ে আশার প্রদীপটা ফের জ্বলে ওঠেছে কোচ ক্লপের। লিভারপুল এখনও ‘রোমাঞ্চকর স্থানে’ আছে মনে করেন তিনি। অলরেডরা কেবল ২ পয়েন্ট পিছিয়ে চারে ওয়েস্ট হামের চেয়ে। শীর্ষ চারে থাকতে না পারলে আগামী চ্যাম্পিয়নস লিগে দর্শক হয়ে থাকতে হবে তাদের।
ব্লেডসের বিপক্ষে জয়ের রাতে একটি মাইলফলকে পা রেখেছে লিভারপুল। প্রথমার্ধে সফল না হলেও বিরতির পর ৪৮তম মিনিটে কার্টিস জোন্সের গোলে এগিয়ে যায় চ্যাম্পিয়নরা। এরপর ৬৫তম মিনিটে আত্মঘাতি গোল হজম করে বসে শেফিল্ড। রবার্তো ফিরমিনোর চেষ্টা রুখে দিতে গিয়ে উল্টো নিজেদের জালে বল জড়িয়ে দেন কিন ব্রায়ান।
এই গোলে ইংল্যান্ডের শীর্ষ লিগে লিগে দ্বিতীয় দল হিসেবে ৭ হাজার গোলের মাইলফলকে পা রাখল লিভারপুল। প্রতিপক্ষের জালে ৭১০৮টি গোল দিয়ে প্রথম স্থানে আছে তাদেরই মার্সিসাইড প্রতিদ্বন্দ্বী এভারটন।
দারুণ জয়ে ২৬ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ছয়ে আছে লিভারপুল। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। ৪৯ পয়েন্ট নিয়ে তিনে লেস্টার সিটি। চারে থাকা ওয়েস্ট হামের পয়েন্ট ৪৫। এক পয়েন্ট কম নিয়ে তাদের নিচে আছে চেলসি।
- ১বিপদ-আপদে ধৈর্য ধরবেন যেভাবে
- ২শ্রীপুরে কৃষক দম্পতিকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৫ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৬জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী
- ৭জুলাইয়ের বীরদের স্মরণে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
- ৮চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে শিবিরের ‘বিজয়ের দৌড়’
- ৯দেশের ১২ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
- ১০জবিতে ছাত্রদলের হামলার শিকার প্রেসক্লাবের অর্থ সম্পাদক কামরুজ্জামান কায়েস
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৩বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৪ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৫এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৬৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৭মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ
- ৮সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের
- ৯শাপলা চত্বর হত্যাকাণ্ড ও কাউন্সিলর একরাম হত্যার বিচার শুরু হয়েছে
- ১০মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ





পাঠকের মতামত