প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৪ ৪:২৩ পিএম

হবিগঞ্জের বাহুবলে মাছ বোঝাই পিকআপ ও ট্রাকের সংঘর্ষে পিকআপ চালক ও হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার তগলী নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপচালক জেলার চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের বাহার মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৬) ও হেলপার শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব নোয়াগাঁও গ্রামের ছোয়াব আলীর ছেলে রিপন মিয়া (২৪)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবীর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে সুতাং বাজার থেকে মাছ বোঝাই পিকআপটি বাহুবল বাজারে মাছ দিয়ে মৌলভীবাজারের জুড়ী যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের তগলী নামক স্থানে সিলেটগামী সিমেন্টবোঝাই ট্রাক ও পিকআপের সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুইজন মারা যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...