প্রকাশিত: মে ১৪, ২০২৪ ৪:২০ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে তুচ্ছ ঘটনায় অটোচালক আল ইমরান হত্যাকাণ্ডের ঘটনায় নাইম ওরফে ফাহাদ (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রাতভর অভিযান চালিয়ে মঙ্গলবার (১৪ মে) সকালে মোরেলগঞ্জ উপজেলার ভাটখালী এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এর আগে সোমবার রাতে রাত ৮টার দিকে মোরেলগঞ্জ উপজেলার আমতলা এলাকায় অটোচালক আল ইমরানকে চাবি দিয়ে আঘাত করে হত্যা করেন ফাহাদ। ঘাতক ভ্যানচালক নাইম ওরফে ফাহাদ মোরেলগঞ্জ উপজেলার আমতলা গ্রামের সেলিম হাওলাদরের ছেলে।

নিহত আল ইমরান পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার চরনিপত্তাশী গ্রামের আব্দুস সামাদ খানের ছেলে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামছুউদ্দিন বলেন, আমতলা এলাকায় সড়কে ওভারটেক করা নিয়ে বাক বিতণ্ডায় জড়ায় ভ্যানচালক নাইম ওরফে ফাহাদ ও অটোচালক আল ইমরান। একপর্যায়ে ভ্যানচালক ফাহাদের হাতে থাকা চাবি অটো চালকের বুকে আঘাত করে।এসময় স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ আল ইমরানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, রাতভর অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত ফাহাদকে মঙ্গলবার সকালে মোরেলগঞ্জ উপজেলার ভাটখালী এলাকা থেকে আটক করা হয়। সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এঘটনায় মোরেলগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এআরএস

শেয়ার

পাঠকের মতামত

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...