প্রকাশিত: মে ১৪, ২০২৪ ৯:২৪ পিএম

জয়পুরহাটের ক্ষেতলালে আবু মুসা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বয়স সাড়ে তিন বছর।

মঙ্গলবার (১৪ মে) সাড়ে ৫টার দিকে উপজেলার তুলশীগঙ্গা ইউনিয়নের মনঝার বাজারে একটি পুকুরে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই শিশুটি মনঝার বাজার এলাকার তারেক হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে সবাই ধানের কাজ করেছিলো। শিশু মূছা বাহিরে খেলা করছিল। এ সময় অসাবধানতায় সে পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়টা নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমায়েদুল জাহেদী।]

এআরএস

শেয়ার

পাঠকের মতামত

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...