প্রকাশিত: মে ২৯, ২০২৪ ১০:৩০ পিএম

এবার বড় চমক দেখালো পাকিস্তানের রুপি। এশিয়ার সেরা মুদ্রা র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছে এটি। দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির বিনিময় হার বেড়েছে ৩ দশমিক ১ শতাংশ। মূলত, এখন রোশান ডিজিটাল অ্যাকাউন্টের (আরডিএ) মাধ্যমে দেশটিতে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন প্রবাসীরা। মুদ্রাটির উত্থানের অন্যতম নেপথ্য কারণ এটি।

আগের তুলনায় এখন বেশি করে আরডিএ’র মাধ্যমে পরিবারের কাছে অর্থ পাঠাচ্ছেন বিদেশে কর্মরত পাকিস্তানিরা। চ্যানেলটিতে এখন পর্যন্ত প্রায় ৮০০ কোটি ডলার পাঠিয়েছেন তারা।

এছাড়া রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী হয়েছে। রপ্তানি স্থিতিশীল রয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া গেছে। ফলে পাকিস্তানের অর্থনীতিতে স্থিতিশীলতা এসেছে। বিনিয়োগকারীদের আস্থা আরও বেড়েছে। সবমিলিয়ে পাকিস্তানি রুপির মান বৃদ্ধি পেয়েছে।

এশিয়ার সেরা মুদ্রা র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে শ্রীলঙ্কার রুপি। দেশটির মুদ্রার বিনিময় হার ২ দশমিক ৭ শতাংশ উন্নতি হয়েছে। তবে ভারত, চীন, ভিয়েতনাম ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর মুদ্রার ৫ দশমিক ৬ শতাংশ পর্যন্ত অবনমন ঘটেছে।

শেয়ার

পাঠকের মতামত

‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে বেশ কয়েকদিন ধরেই উত্তাল ছিল ভারত। রাজধানী নয়াদিল্লি থেকে ...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রথম উইকেট মাত্র, আন্দোলন চলবে: সিজেপি

দিল্লিতে টানা এক মাস ধরে ছাত্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র ...

ইয়েমেনের হোদাইদাহ বন্দরনগরীতে সৌদি আরবের ব্যাপক হামলা

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের অংশ হিসেবে  ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রিত হোদাইদাহ বন্দরনগরীতে হামলা ...