
চলতি বছরের বাজেট অধিবেশন বুধবার শুরু হচ্ছে। এদিন বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন বসবে। পরদিন বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট পেশ করবেন। আগামী ৩০ জুলাই বাজেট পাশ হতে পারে। জাতীয় সংসদের একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২০ মে এ অধিবেশন আহ্বান করেন। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ২ মে শুরু হয়ে ৯ মে শেষ হয়। ওই অধিবেশনে একটি বিল পাশ হয়েছে।
এর আগে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরপর ৩০ জানুয়ারি বসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের এবং নতুন সংসদের প্রথম অধিবেশন। ওই অধিবেশনের প্রথম দিন সংবিধানের রীতি মেনে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে তার এই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন সরকার এবং বিরোধীদলের সংসদ সদস্যরা।
সংসদ সচিবালয় থেকে জানা গেছে, অধিবেশনের শুরুতে সভাপতি শোক প্রস্তাব, সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচন এবং সম্প্রতি ভারতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের ওপর শোক প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। এরপরই রেওয়াজ অনুযায়ী অধিবেশন মুলতবি হবে। এছাড়াও অধিবেশন শুরু হওয়ার আগে কার্য উপদেষ্টার বৈঠক বসবে বিকাল ৩টায়। বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধী দলের নেতা জিএম কাদেরসহ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠকে নির্ধারণ করা হবে বাজেট অধিবেশন কতদিন চলবে।
সূত্র জানায়, এবারের বাজেট অধিবেশন চলতি দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। এ অধিবেশনেই ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট উত্থাপনের প্রস্তুতি চলছে। এটি হবে বর্তমানে অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট। সংসদ সচিবালয় ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দীর্ঘ বক্তৃতার রীতি বাদ দিয়ে এবার তিনি বাজেটের সংক্ষিপ্ত অংশটুকু পাঠ করে শোনাবেন। বাকিটুকু ডিজিটাল পদ্ধতিতে সংসদ সদস্যদের সামনে তুলে ধরা হবে।
জানা গেছে, চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট বাস্তবায়নাধীন। এর মধ্যে পরিচালনসহ অন্যান্য ব্যয় ৪ লাখ ৯৮ হাজার ৭৮৫ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা। আগামী ২০২৪-২০২৫ অর্থবছরে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার কিছু বেশি ব্যয় বরাদ্দ রেখে বাজেট পরিকল্পনা সাজানো হচ্ছে।
বিএইচ
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৯উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত