
ভারতে সদ্যই সমাপ্ত হয়েছে ১৮তম লোকসভা নির্বাচন। নির্বাচনের পর নতুন সরকার গঠন এখনও হয়নি, তার মধ্যেই ফের উঠেছে নির্বাচনের প্রসঙ্গ।
দেশটির ছত্তীসগঢ় রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল দাবি করেছেন, এক বছরের মধ্যেই দেশে ফের লোকসভা নির্বাচন হতে চলেছে। শুক্রবার (৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, শুক্রবার বৈঠকে বসেছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ, আর আজ শনিবার বৈঠক করবে কংগ্রেস নেতৃত্বও। তার আগেই শুক্রবার ভূপেশ বাঘেল দাবি করেন, এক বছরের মধ্যেই ফের লোকসভা নির্বাচন হতে চলেছে।
দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সবাই প্রস্তুত থাকুন। ৬ মাস থেকে ১ বছরের মধ্যেই আবার নির্বাচন হতে চলেছে।’
একযোগে উত্তর প্রদেশ, রাজস্থানের মুখ্যমন্ত্রী ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীকে আক্রমণ করে ভূপেশ বাঘেল বলেন, ‘যোগী আদিত্যনাথের চেয়ার কাঁপছে, ভজন লাল শর্মা কাঁপছে, এমনকী ফড়ণবীসও ইস্তফা দিচ্ছেন।’
নরেন্দ্র মোদিকেও আক্রমণ করতে ছাড়েননি ছত্তীসগঢ়ের সাবেক এই মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এবার উট পাহাড়ের নিচে এসেছে। আগে যারা দিনে তিনবার পোশাক বদলাত, তারাই এখন এক জামা পরে তিনটি অনুষ্ঠানে যাচ্ছেন।’
তার ভাষায়, ‘এখন তারা খানা-পিনা বা কী পরছেন, সে বিষয়ে গুরুত্ব দেন না। জনগণ ওদের উচিত শিক্ষা দিয়েছে। যারা দল ভাঙতে চায়, মুখ্যমন্ত্রীকে জেলে বন্দি করে ভয় দেখাতে চায়, তাদের শিক্ষা দিয়েছে জনগণ।’
প্রসঙ্গত, ভারতের সদ্য সমাপ্ত ১৮তম লোকসভা নির্বাচনে জয়ী হয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। ভারতের নির্বাচন কমিশনের ফলাফল অনুযায়ী, আগের দুই নির্বাচনে সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও এবার বিজেপি পেয়েছে মাত্র ২৪০ আসন।
ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় সরকার গঠনের জন্য কোনও দল বা জোটের ২৭২ আসনের জয় দরকার। নরেন্দ্র মোদির দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ৫৪৩ আসনের লোকসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩ আসন পেয়েছে।
অন্যদিকে, রাহুল গান্ধীর কংগ্রেস নেতৃত্বাধীন দেশটির বিরোধীদলীয় জোট ইনডিয়া পেয়েছে ২৩৩ আসন। এর মধ্যে কংগ্রেস এককভাবে পেয়েছে ৯৯ আসন।
রোববার সন্ধ্যায় নরেন্দ্র মোদি টানা তৃতীয়বার দেশটির প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন। মূলত গত এক দশকের মধ্যে এবারই প্রথম আঞ্চলিক দলগুলোর সমর্থনে জোট সরকার গঠনে বাধ্য হচ্ছেন নরেন্দ্র মোদি।
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৪তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৫বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৯চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ১০সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না





পাঠকের মতামত