
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটাই কেমন যেন অগোছালো ছিল একবারের বিশ্বকাপ জয়ী দল শ্রীলঙ্কার জন্য। ফলে সুপার এইটে উঠার প্রতিযোগিতায় দলটি আটকে গেল বিভিন্ন সমীকরণের মারপ্যাঁচে। অবশ্য সমীকরণের গোলকধাঁধা থেকে সহজে নিস্তার না পাওয়ার সম্ভাবনাটাই খুব বেশি। প্রথম দুটি ম্যাচ হারার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে শ্রীলঙ্কাকে গ্রুপের অবশিষ্ট দুটি ম্যাচ জিততেই হতো। লডারহিলে সেটাও হয়ে উঠল না তুমুল বৃষ্টির কারণে। একপর্যায়ে বৃষ্টি এবং বজ্রপাতের সমান্তরাল তাণ্ডবে ম্যাচটি পরিত্যক্তের ঘোষণা দিয়েছেন আম্পায়াররা। টানা দুই ম্যাচে দুটি হার দেখার পর আরেকটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় গ্রুপ এইটে বাঁচা-মরার লড়াইয়ে দলটি।
শ্রীলঙ্কা-নেপাল ম্যাচটি বৃষ্টির কারণে একদমই মাঠে গড়ায়নি। টানা বৃষ্টির কারণে খেলা হওয়া তো দূরের কথা, টসও গড়ায়নি মাঠে। ম্যাচ বাতিল করার জন্য অবশ্য আরেকটু অপেক্ষা করার সুযোগ ছিল দায়িত্বরত আম্পায়ারদের। তবে লডারহিলের মাঠে ড্রেনেজ সিস্টেম তেমন ভালো না হওয়ায় বেশিক্ষণ আর অপেক্ষা করেননি তারা। এমনকি ম্যাচ বাতিলের সিদ্ধান্ত আসায় লংকান কোচ ক্রিস সিলভারউডকে বেশ অনেকটা সময় নিয়ে আলাপ করতে দেখা যায় আম্পায়ারদের সঙ্গে।
শ্রীলঙ্কার কপাল পুড়লেও দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের জন্য এই ফলাফল নিয়ে এসেছে স্বস্তি। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সুপার এইট নিশ্চিত হয়ে গিয়েছে এইডেন মার্করামের দলের। প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপের সেরা আটে উঠেছে তারা। অন্যদিকে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ নেদারল্যান্ডস কে হারাতে পারলেই অনেকটা নিশ্চিত সুপার আটে পৌঁছে টিম টাইগার।
এদিকে এই ম্যাচ বাতিলের পর গুরুত্ব বেড়ে গিয়েছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস ম্যাচের। সেই ম্যাচ থেকে যারাই দুই পয়েন্ট নিতে পারবে, তারা সুপার এইটের পথে এগিয়ে যাবে। দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচের একটিতে জিতেছে। পয়েন্টে দুই দল সমান হলেও নেট রান রেটে খানিকটা এগিয়ে বাংলাদেশ।
গ্রুপ ‘ডি’তে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা এবং পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হেরে যায় শ্রীলঙ্কা। তিন ম্যাচে তাদের পয়েন্ট ১। বাংলাদেশ ও নেদারল্যান্ডস ম্যাচ বৃষ্টিতে ভেসে না গেলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে ওয়ানিন্দু হাসারাঙ্গাদের। সেক্ষেত্রে ডাচদের বিপক্ষে শেষ ম্যাচ জিতলেও লাভ হবে না তাদের।
এএন
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত