
মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের ভাটবাউর গ্ৰামে ক্লাবের কমিটিকে কেন্দ্র করে তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনায় বহিরাগত ব্যক্তি দ্বারা মাওলানা আশিকুর রহমানের ওপর হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, গত শনিবার (২৯ জুলাই) দিঘী ইউনিয়নের ভাটবাউর গ্রামে ভাটবাউর যুব সংঘ ক্লাবের কমিটি নিয়ে আলোচনা কালে তর্ক-বিতর্ক সৃষ্টি হয় । সে সময় বহিরাগত ব্যক্তি দ্বারা মাওলানা আশিকুর রহমান হামলা করা হলে সহিংসতার সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার সহ এলাকার বিভিন্ন দোকানপাট বন্ধ করে দেয় বহিরাগত কয়েকজন দুর্বৃত্তরা এবং জেলা আলেম-উলামা কমিটিকে ভুল বুঝিয়ে বিক্ষোভ মিছিল করান তারা। এতে করে এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে ।
এলাকাবাসীরা জানান, একজন ব্যক্তির উস্কানিমূলক বক্তব্যে তর্ক বিতর্ক ও হাতাহাতির সৃষ্টি হয়। এই এলাকার বাহিরের কিছু লোক এসে ঝামেলার সৃষ্টি করে। এই ধরনের সহিংসতা করা মোটেই উচিত হয়নি। শান্তি সম্প্রীতির সাথে বসবাস করতে চাই। আলেম-ওলামাদের ভুল বুঝিয়ে এই শান্তি সম্প্রীতি নষ্ট করছে একটি কুচক্রী মহল।
স্থানীয় মো. আজমত আলী নামের এক দোকানদার বলেন, কয়েকজন বহিরাগত লোক এসে আমার দোকানে তালা দেয় এবং আমাকে হুমকি দেয় আমি যেনো দোকান না খুলি ।
মহিদুর জানান, আমাদের এলাকায় এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরকম শান্তি বিনষ্ট করছে যারা তাদের শাস্তি হওয়া উচিত।
আব্দুস সামাদ মাস্টার বলেন, আমাদের এলাকায় অনেক শান্তিপ্রিয় । এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, ভুল বুঝিয়ে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে । এলাকাতে একপ্রকার থমথমে পরিবেশ বিরাজ করছে এখন।
ইয়াজউদ্দিন নামে এক দোকানি বলেন, এই ছোটখাটো বিষয়ে এত বড় গ্যাঞ্জাম আমরা পছন্দ করি না। সাধারণ আলোচনা কে কেন্দ্র করে এরকম ঘটনা ঘটলো। আমরা চাই শান্তি ও সম্প্রীতি। সকাল হলে একে অপরের সাথে দেখা হবে । এসব সহিংসতা বন্ধ করা উচিত।
ভাটবাউর যুব সংঘ ক্লাবের সভাপতি মো. রাজিব মিয়া বলেন, বিগত কয়েক মাস আগে আমাদের এই ক্লাবের কমিটি গঠন হয়। সেটা মানতে নারাজ ছিলো অনেকেই। সেই নিয়ে গত ২৯ তারিখ শনিবার একটি আলোচনা সভা হয় আমাদের এই মাঠে। সে আলোচনা সভায় একজনের সাথে তর্ক বিতর্কের কারনে হাতাহাতি হয়। সেই হাতাহাতি যারা করেছে তারা আমাদের এলাকার কেউ না। শুধু শুধু সহিংসতা বৃদ্ধি করছে। মাওলানা, আলেম ও ইমাম সাহেবগণদের ভুল বুঝিয়ে একটি কুচক্রী মহল এই সহিংসতার সৃষ্টি করছে। তবে আমরা শান্তির পক্ষে, আমরা চাই এলাকার সবাই আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে। এলাকাবাসী একপ্রকার আতঙ্কের মাঝে রয়েছে এখন।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. হাবিল হোসেন বলেন,এই ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
এসকে
- ১দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো
- ২ব্লক মার্কেটে লেনদেন ৪৭ কোটি টাকার
- ৩মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪দর পতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ৫নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ৮নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৯ভাসানটেকে দুস্থদের মধ্যে খাবার ও আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী
- ১০সূচক বাড়লেও কমেছে লেনদেন
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৩হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৪জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা
- ৫ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৬সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৮সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৯কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ১০‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা





পাঠকের মতামত