
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বীর মুক্তিযোদ্ধা চাচার ওপর হামলার অভিযোগ উঠেছে ভাতিজাদের বিরুদ্ধে। গত মঙ্গলবার (৯জুলাই) দুপুর ১২ টায় তার বসত বাড়ির উঠানে হামলার এই ঘটনা ঘটে। হামলার বিচার চেয়ে কসবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা। হামলায় আহত বীর মুক্তিযোদ্ধার নাম আবুল কালাম (৭২)। তিনি উপজেলার খাড়েরা ইউপির দেলী গ্রামের মৃত সোনা মিয়া সর্দারের ছেলে।
অভিযুক্ত হামলাকারীরা হলেন, একই এলাকার মৃত আব্দুল কাউয়ুমের ছেলে যোবল মিয়া (৩৫), সুমন মিয়া (৪০) ও রুবেল মিয়া (২৮) এবং মৃত আবুল কাশেমের ছেলে আনিছ মিয়া (৪০), হানিফ মিয়া (৪৫) ও বাহার মিয়া (৩৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, হামলাকারীরা মুক্তিযোদ্ধা আবুল কালামের ভাতিজা হয়। তারা মাদক দ্রব্য সেবনকারী ও ব্যবসায়ী। তাদের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলে সত্য কথা বলার সাহস পায় না। পূর্বে ও তারা আবুল কালামের জায়গা সম্পত্তি জবর দখলের পাঁয়তারাসহ মারধর করে মারাত্মক জখম করে। তার নিজ জায়গায় লাগানো কলা গাছ কেটে তছনছ করে লাউ গাছ রোপণ করার পাঁয়তারার প্রতিবাদ করায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে মারাত্মকভাবে জখম করে। শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালায় এবং হত্যার হুমকি প্রদান করেন।
হামলার বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা হামলার ঘটনাকে অস্বীকার করে মিথ্যা ও বানোয়াট বলে জানান। কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজু আহমেদ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএন
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ১০‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের





পাঠকের মতামত