
কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের মৃত্যুর ঘটনার ১২ দিন পেরিয়ে গেলেও গঠিত তদন্ত কমিটি কোনো প্রতিবেদন জমা দেয়নি। গত মঙ্গলবার (১৬ জুলাই) রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণকালে পুলিশের গুলিতে নিরস্ত্র আবু সাঈদ গুলিবিদ্ধ হলে নিহত হন। পুলিশের ছোঁড়া গুলিতে তিনি মাটিতে লুটিয়ে যায় যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় ও একাধিক প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেন।
এ ঘটনায় পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দুইটি আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করা হলেও এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় কিংবা পুলিশি তদন্ত কমিটির কেউই কোনো প্রতিবেদন প্রকাশ কিংবা জমা দিতে পারেনি।
আবু সাইদের মৃত্যুর পর গত বৃহস্পতিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের গেটে সংঘর্ষ, ক্যাম্পাসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও আবু সাঈদের মৃত্যুর ঘটনা তদন্ত করতে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মতিউর রহমানকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কমিটি গঠনের পরে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেয়ার কথাও উল্লেখ করা হয়। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটির কাজে কোনো অগ্রগতি নেই বেলে জানা যায়। তাছাড়া দৃশ্যমান কোনো পদক্ষেপও গ্রহণ করেনি তারা।
গুলিতে আবু সাঈদের মৃত্যু উল্লেখ নেই এফআইআরেগুলিতে আবু সাঈদের মৃত্যু উল্লেখ নেই এফআইআরে । এ বিষয়ে কমিটির আহ্বায়ক ড. মতিউর রহমান বলেন, ক্যাম্পাস তো বন্ধ; আমরা সেই অর্থে কাজ শুরুই করতে পারিনি। এক্ষেত্রে শুধুমাত্র সেকেন্ডারি আলামতগুলো যেগুলো আছে সেগুলো সংগ্রহ করেছি, দেখছি।
তিনি আরো বলেন, এই বিষয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, প্রত্যক্ষদর্শী সবার সাথে কথা বলতে হবে। কেউ প্রমাণ দিতে চাইলে সেটা সংগ্রহ করতে হবে। তারপর তো রিপোর্ট জমা দিতে হবে। কিন্তু ক্যাম্পাস যেহেতু বন্ধ এখন সেগুলো তো কালেক্ট করা সম্ভব হচ্ছে না।
আহ্বায়ক আরো বলেন, ‘ক্যাম্পাস খুললে আমরা একটা বিজ্ঞপ্তি দিব এই বিষয়ে যদি কেউ আমাদের কোনো তথ্য দিয়ে সহায়তা করতে চায় তাহলে তা প্রমাণ সাপেক্ষে দিয়ে যেন সহায়তা করে। যেহেতু বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ সেক্ষেত্রে কবে নাগাদ জমা দেয়া যাবে তা নিশ্চিত না।’
তাহমিদের লাশেও লাগে গুলিতাহমিদের লাশেও লাগে গুলি এদিকে সেদিনের সংঘর্ষের ঘটনায় গত ১৭ জুলাই পুলিশই বাদী হয়ে অজ্ঞাত ২/৩ হাজার আন্দোলনকারীদের নামে তাজহাট থানায় মামলা দায়ের করেন।
ওই মামলার বিবরণে বলা হয়, বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের ছোড়া গোলাগুলি ও ইটপাটকেল নিক্ষেপের একপর্যায়ে একজন শিক্ষার্থীকে রাস্তায় পড়ে যেতে দেখা যায়। তখন তার সহপাঠীরা ধরাধরি করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মামলার এফআইআর সম্পর্কে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতিভূষণ গণমাধ্যমকে বলেন, ‘আমি মাত্র মামলা দায়ের করেছি। তদন্তকারী কর্মকর্তা তথ্য যাচাই বাছাই করবেন।
এদিকে গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের ১নং গেটে আন্দোলনকারীদের সাথে সংঘর্ষের ঘটনা ও আবু সাঈদের মৃত্যুর ঘটনায় পরদিন ১৭ জুলাই ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সায়ফুজ্জামান ফারুকীকে প্রধান করে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার কথা বলা হয়। তবে ঘটনার ১২ দিন পেরিয়ে গেলেও তারা কোনো প্রতিবেদন জমা দেয়নি বলে জানা যায়।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও তদন্ত কমিটির প্রধান সায়ফুজ্জামান ফারুকীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
এসকে
- ১পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ
- ২কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ৩রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৪বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৫বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৬গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৭সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৮বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৯অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ১০এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯বে লিজিং স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার
- ১০দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা মাহাবুব আলম





পাঠকের মতামত