
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি চীনের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে একটি নির্বাহী আদেশ জারি করেছেন। ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে টিকটিক।
সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প তার এক নির্বাহী আদেশে বলেছেন, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে টিকটকের মার্কিন অংশ যদি কোনো মার্কিন কোম্পানি কিনে না নেয়, তবে ১৬ সেপ্টেম্বর থেকে বাইটড্যান্সের মালিকানাধীন এই অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে।
বাইটড্যান্স হয়ত চীনের কাছে ব্যবহারকারীদের তথ্য হস্তান্তর করতে পারে। এমন উদ্বেগ ছড়িয়ে পড়েছে ওয়াশিংটনে। তবে টিকটক বলছে, এখন পর্যন্ত চীনকে কোন প্রকার তথ্য সরবরাহ করা হয়নি। এমনকি ব্যবহারকারীর তথ্য চীন চাইলেও তা টিকটক সরবরাহ করতে বাধ্য নয়।
চলতি মাসের মাঝামাঝিতে ৯০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে টিকটকের সকল প্রকার কার্যক্রম গুটিয়ে নেয়ার আল্টিমেটাম দেন ডোনাল্ড ট্রাম্প। তার এই আল্টিমেটামের পর টিকটক গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়টি নিয়ে বিপাকে পড়েছে বাইটড্যান্স।
টিকটককে দেওয়া আল্টিমেটামে ট্রাম্প উল্লেখ করেছেন, বাইটড্যান্সের কার্যকলাপ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যে হুমকি স্বরূপ তার যথেষ্ট প্রমান রয়েছে আমাদের কাছে। বাইটড্যান্স যদি ৪৫ দিনের মধ্যে মালিকানা হস্তান্তর না করে তবে দেশটিতে টিকটকের সকল প্রকার আর্থিক সম্পর্কে বাধার মুখে পড়বে বলে হুমকি দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে ৮ কোটির বেশি ব্যবহারকারী টিকটক ব্যবহার করে থাকে। টিকটক বলছে, তারা প্রায় এক বছর ধরে মার্কিন প্রশাসনের সঙ্গে বিভিন্নভাবে টিকে থাকার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু তাদের কাছ থেকে সেভাবে সাড়া পাওয়া যায়নি।
বাইটড্যান্সের এক মুখপাত্র বলেন, আইনের শাসন যেন বাতিল না হয় তা নিশ্চিত করতে এবং আমাদের সংস্থা ও ব্যবহারকারীদের সঙ্গে যেন সঠিক আচরণ করা হয় সেজন্য ওই নির্বাহী আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহেই ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে টিকটক। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একই ধরনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে একদল চীনা-আমেরিকান প্রেসিডেন্টের অনুরূপ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সামাজিক মাধ্যম ওইচ্যাটে একটি পৃথক মামলা দায়ের করেছেন। ওইচ্যাট চীনা সংস্থা টেনসেন্টের মালিকানাধীন।
- ১নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ২তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৩জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৪২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৫মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ৬ব্যাংকারদের শৃঙ্খলাভঙ্গের মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
- ৭আইনজীবী নিজাম হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন
- ৮চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৯কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- ১০গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৫ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৮বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৯চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ১০সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে





পাঠকের মতামত