
বারবার আপিল করেও মুক্তি মিলছে না ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবিনহোর। ২৩ বছরের এক যুবতীকে তার জন্মদিনে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৯ বছরের সাজা হয়েছিল ম্যানচেস্টার সিটির সাবেক এই ফুটবলারের। মিলানের আদালতে এবারও তার সাজা বহাল রাখা হয়েছে।
২০১৩ সালে ইতালির উত্তরাঞ্চলের শহর মিলানের একটি নাইট ক্লাবে আলবেনীয় বংশোদ্ভূত ওই নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। যে ধর্ষণের ঘটনায় জড়িত ছিলেন রবিনহো এবং তার বন্ধু রিকার্ডো ফ্যালকো। ওই নারী সেই ক্লাবে তার ২৩তম জন্মদিন পালন করছিলেন সেদিন। রবিনহো তখন এসি মিলানের হয়ে ইতালিতে খেলতেন।
এই ঘটনায় ২০১৭ সালে ইতালির একটি আদালত রবিনহোর বিরুদ্ধে ৯ বছরের কারাদন্ডাদেশ ঘোষণা করে। সেই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে ইতালির আদালত সেই ৯ বছরের কারাদন্ডের রায় বহাল রাখার সিদ্ধান্ত দেন গত বছরের ডিসেম্বরে।
কিন্তু রবিনহো সেই রায় মেনে নেননি। আরেকটি আপিল করার সিদ্ধান্ত নেন এবং আপিল করেন। এবারও আদালতের রায় তার বিপক্ষে গেছে। তবে চাইলে আরেকবার আপিল করতে পারবেন তিনি এবং সেটা করতে হবে ইতালির সর্বোচ্চ আলাদতে, ৪৫ দিনের মধ্যে।
আপাতত রবিনহোকে জেলে যেতে হচ্ছে না। ইতালিতে সব আপিল প্রক্রিয়া শেষ হলে যেই রায় বহাল থাকবে, তার ওপর ভিত্তি করে জেল খাটতে হবে ব্রাজিলের সাবেক এই ফুটবলারকে।
- ১যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ২দূষিত শহরের তালিকায় আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৩জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৪লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ৫আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৬আজ হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তির সম্ভাবনা: মার্কিন অর্থমন্ত্রী
- ৭পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ৮মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৯সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ১০জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৪বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৫পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৭ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৮৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৯ইউসিবি ব্যাংকের বৃহস্পতিবার লেনদেন চালু
- ১০এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত





পাঠকের মতামত