প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৪ ২:২৬ পিএম

দেশ জুড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুর জেলা বিএনপি’র উদ্যোগে দু-দিন ব্যাপী অবস্থান কর্মসূচির প্রথম দিনে মাদারীপুর জেলা বিএনপির উদ্যোগে মাদারীপুর পৌর ইদগাহ মাঠে বুধবার সকাল থেকে নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মাদারীপুর জেলা বিএনপি’র সদস্য সচিব জাহান্দার আলী জাহান এর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মিজানুর রহমান মুরাদ, মো. জামিনুর হোসেন মিঠু, মামুনুর রশিদ বাবুল হাওলাদার, বিএনপি নেতা মার্তুজ আলম ঢালী প্রমুখ।

এ সময় মাদারীপুর জেলার বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের ...