প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪ ৫:১৯ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বঙ্গবন্ধু স্মৃতি চত্বর সম্পূর্ণভাবে ধ্বংস করেছে দুর্বৃত্তরা। এর আগে চত্বরটির উপর আংশিক ভাঙচুর চালিয়ে বঙ্গবন্ধুর নাম ও প্রতিকৃতি তুলে ফেলা হয়েছিলো।

বুধবার গভীর রাতে একটি বুলডোজার দিয়ে পুরো চত্বরটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করছে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, বাকৃবির প্রতে্যকটা শিক্ষার্থীর বঙ্গবন্ধু চত্ত্বরটি আবেগ, অনুভূতি, স্মৃতিতে ঘেরা।  এই জায়গাটি এভাবে দেখতে হবে তা কখনো ভাবি নি।

উল্লেখ্য, ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকৃবির বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে এসে সরকারি চাকরিতে কৃষিবিদদের মর্যাদা দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণি করার ঘোষণা দেন। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে নির্মিত হয় চত্বরটি।    বঙ্গবন্ধু স্মৃতি চত্বরটি কৃষিবিদদের নিকট গর্ব ও মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছিল।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...