
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ শহরের ২নং রেল গেট এলাকায় অবস্থিত জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর ভাঙাচোরা ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে মেয়র আইভী বলেন, ‘আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষ্যে তোমরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে এসেছো। বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে কি সের ভয়।’ পরে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে চলে যান।
এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান মনিরসহ দলের ৮-১০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়া নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ব্যানারে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরমানের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একইভাবে ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন ও আওয়ামী লীগ সরকারের পতনের সময়ে দফায় দফায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর, লুটপাটসহ অগ্নিসংযোগ করা হয়। এ সময় কার্যালয়ে ভেতরে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করা হয়। এতে ম্যুরালের অনেক স্থানে ছবির আকৃতি নষ্ট হয়ে যায়। আজ সেই ভাঙাচোরা ম্যুরালে স্বল্প পরিসরে শ্রদ্ধা জানানো হয়।
এসকে
- ১পাথরঘাটায় পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে ট্রলার থেকে মাসোহারা আদায়ের অভিযোগ
- ২ব্লক মার্কেটে লেনদেন ২৭ কোটি টাকার
- ৩সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৪ইবিতে জুলাইয়ের সম্মুখসারীর নেতাদের আগমন
- ৫দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- ৬দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- ৭মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
- ৮চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৯লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স
- ১০সূচকের পতনে আজও কমেছে লেনদেন
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৩সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৬ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৭সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৮তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৯সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা
- ১০চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন





পাঠকের মতামত