
কুমিল্লার নগরীর সুপরিচিত মডার্ন হাই স্কুলের প্রধান শিক্ষক আকতার হোসেন ও দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক রাসেল উদ্দিন মজুমদারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা জড়ো হয়ে স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলে প্রতিষ্ঠানটির প্রায় অর্ধ সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে মিছিলটি কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বরে এসে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।
এসময় শিক্ষার্থীরা, ‘দফা এক দাবি এক, প্রধান শিক্ষকের পদত্যাগ’, ‘দফা এক দাবি এক, আক্তার হোসেনের পদত্যাগ, চেয়েছিলাম শিক্ষক, পেয়েছি ভক্ষক, রাজনৈতিক চাটুকারের ঠাঁই নাই ঠাঁই নাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এদিকে রবিবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকলেও এদিন কুমিল্লা মডার্ন হাই স্কুলের কোন শ্রেণিকার্যক্রমে অংশ নেননি সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, প্রধান শিক্ষক আকতার হোসেন ও দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক রাসেল উদ্দিন মজুমদার পদত্যাগ না করা পর্যন্ত তারা শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করবে না।
শিক্ষার্থীরা আরো অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক আকতার হোসেন ও সহকারী প্রধান শিক্ষক রাসেল উদ্দিন স্কুলের বিভিন্ন খাতে বিভিন্ন সময় দুর্নীতি ও অনিয়ম করে যাচ্ছেন। উনার দুর্নীতির বিষয়ে তদন্ত করার আহ্বান জানাই। আমরা এমন দুর্নীতিবাজ প্রধান শিক্ষক আর আমাদের প্রতিষ্ঠানে চাই না। এছাড়াও, সহকারী প্রধান শিক্ষক রাসেল উদ্দিন মজুমদার রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষার্থীদেরকে বাধ্যতামূলক বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নিয়ে যেতো। কেউ না গেলে, তাকে বিভিন্নভাবে হেনস্তা করতো। এছাড়াও, প্রধান শিক্ষক নিজেও রাজনৈতিক প্রভাবে প্রধান শিক্ষক হয়েছেন ও রাজনৈতিক চাটুকার ছিলেন। আমরা এমন রাজনৈতিক চাটুকার প্রতিষ্ঠান প্রধান আর চাই না।
এদিকে বেলা সাড়ে ১২টায় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে কান্দিরপাড় পূবালী চত্ত্বরে এসে সড়ক অবরোধ করে। এতে শহড়জুড়ে যানজট সৃষ্টি হয়।
এ বিষয়ে কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি জামাল নাসের বলেন, আমি শিক্ষার্থীদের কে এটা বলে আশ্বস্ত করেছি যে তারা যে দুইজন শিক্ষকের পদত্যাগ চাচ্ছে আমরা তাদের সঙ্গে যুক্তি পরামর্শ করবো ও তাদেরকে পদত্যাগ করতে বলবো। এখন আমি নিজেও সভাপতি পদ থেকে পদত্যাগ করবো বলে সিদ্ধান্ত নিয়েছি।
এসকে
- ১ভরিতে ২২১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ২বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৩শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৪শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৫চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৬জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৭বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৮টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৯বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ১০ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৬নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৭মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন





পাঠকের মতামত