
চলতি বছরের ৯ থেকে ১২ ফেব্রুয়ারি চারদিন ব্যাপী সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে‘রোড শো’করেছে বিএসইসি। সেখানে বিদেশি বিনিয়োগকারীদের দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরা হয়। এতে বিদেশি বিনিয়োগকারীরা শর্ট টার্মে নয়, লংটার্মে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে।
এ লক্ষ্যে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় বসতে বেশ কিছু কর্মপন্থা তৈরি করছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
জানা গেছে, বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ বাড়ানোর বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখছে কমিশন। যদিও এ বিষয়টি নিয়ে তাদের কর্মকাণ্ড প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় বসার জন্য কী কী কর্মপন্থা গ্রহণ করা যায় সে বিষয়টি নিয়ে ভাবছে কমিশন। ইতোমধ্যে বিএসইসি’র কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদের নেতৃত্বে বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়টি নিয়ে কাজ করছেন।
ওই কর্মকর্তারা জানান, যেসব বিদেশি বিনিয়োগকারীর দেশের শেয়ারবাজারে বিনিয়োগ রয়েছে, তাদের সঙ্গে কমিশন আলোচনা করবে। মূলত তাদের বুঝিয়ে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা করা হবে। এ জন্য বেশ কিছু কর্মপন্থা তৈরির কাজ চলছে। এর মধ্যে বিদেশে আরো একাধিক ‘রোড শো’করার বিষয়টি গুরত্ব পাবে। যাতে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা শেয়ারবাজারে আরো বিনিয়োগে আকৃষ্ট হয়।
এ বিষয়ে বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ অব্যাহত রাখার বিষয়ে প্রয়োজনীয়তা অনুভব করছে বিএসইসি। এরই ধরাবাহিকতায় তাদের সঙ্গে আলোচনা করার বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। যদিও বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। বর্তমানে তাদের সঙ্গে আলোচনার কর্মপন্থা নিয়ে চিন্তা-ভাবনা চলছে। তবে এ বিষয়টির ওপর অধিক গুরুত্ব দেওয়া হবে।’
এদিকে গত ২২ ফেব্রুয়ারি দুবাইতে রোড শো পরবর্তী এক সংবাদ সম্মেলনে বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, বিদেশি বিনিয়োগকারীরা গভর্নমেন্টের বড় বড় প্রজেক্টে এবং একদম স্বল্প সুদে আসতে আগ্রহী। তারা আমাদের পাওয়ার প্লান্ট এবং ইনফ্রাস্ট্রাকচারে আসতে আগ্রহী। তবে তারা শর্ট টার্মে নয়, লংটার্মে বিনিয়োগে আসতে চায়।’
প্রসঙ্গত, বিএসইসি থেকে আয়োজিত রোড শো এর নাম দেওয়া হয়েছে ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস’। প্রথমবারের মতো রোড শো আয়োজন করেছে বিএসইসি।
চার দিনব্যাপী রোড শো’র প্রথম দিন বিদেশিদের নিয়ে ইনভেস্টর সামিট: বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট অনুষ্ঠিত হয়। ওই রোড শো’তে প্রবাসী বিনিয়োগকারী, বিদেশি বিনিয়োগকারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দেশের অর্থনৈতিক উন্নতি, শেয়ারবাজারে বিনিয়োগের সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগ-সুবিধাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৩আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৪চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৫মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৬জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৭১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ





পাঠকের মতামত