
চীনের পার্লামেন্ট বৃহস্পতিবার ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অনুমোদন দিয়েছে। এই পরিলল্পনায় হাজার কোটি ডলারের বিভিন্ন প্রকল্প রয়েছে। এর আওতায় তিব্বতে ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তে ব্রহ্মপুত্র নদে বাঁধ নির্মাণের অনুমোদনও দেয়া হয়েছে। বাঁধটি নির্মাণের ব্যাপারে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছে ভারত। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে।
চীনের সর্বোচ্চ নীতি নির্ধারক পরিষদ দ্য ন্যাশনাল পিপল’স কংগ্রেসে (এনপিসি) দুই হাজারেরও বেশি সদস্য রয়েছে যাদের অধিকাংশই ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, জাতীয় অর্থনীতি ও সামাজিক উন্নয়ন এবং ২০৩৫ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের জন্য কংগ্রেস এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অনুমোদন দিল। ছয় দিনের অধিবেশনের সর্বশেষ দিনে এই অনুমোদন দেয়া হয়।
কংগ্রেসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, প্রিমিয়ার লি কেকিয়াংসহ অন্যান্য জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। কংগ্রেসের এই পরিকল্পনায় ৬০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। গত বছর পরিকল্পনাটি চীনের কমিউনিস্ট পার্টি থেকে অনুমোদন পেয়েছিল।
পরিকল্পনায় ভারত ও বাংলাদেশের উপরে ব্রহ্মপুত্র নদের যে অংশ রয়েছে সেখানে বাঁধ নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে। এ নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করলেও চীন তাতে কান না দিয়ে প্রকল্প শুরু করার সিদ্ধান্ত নিল। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ভারতের উদ্বেগের বিষয়টি মাথায় রাখবে।
আন্তঃসীমান্ত নদীর ক্ষেত্রে পানির অধিকারের প্রসঙ্গ তুলে ভারতের সরকার চীনের এই প্রকল্পের ব্যাপারে আপত্তি জানিয়ে আসছে। ভারতের অনুরোধ, নদীর উপরের দিকের অঞ্চলের কোনো কার্যক্রমের মাধ্যমে যেন নিচের দিকে থাকা দেশ হিসেবে তাদের স্বার্থ বিঘ্নিত না হয়।
তিব্বত অঞ্চলে কমিউনিস্ট পার্টির উপ-প্রধান চে ডালহা কংগ্রেস অধিবেশনে বলেন, প্রশাসনের উচিত এই বছরের মধ্যেই নির্মাণ কাজ শুরু করার চেষ্টা করা।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত