
সাভারের আশুলিয়ায় ৭৯ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (০৯ সেপ্টেম্বর) বেলা ১১তটা পর্যন্ত আশুলিয়ার জিরাবো, নিশ্চিন্তপুর, নরসিংহপুর, সরকার মাকের্টসহ বেশ কিছু এলাকায় ঘুরে ৭৯টি পোশাক কারখানায় সাধারণ ছুটির খবর পাওয়া যায়।
জানা গেছে, আশুলিয়া-ডিইপিজেড-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় হা-মীম ও শারমিন নামে বড় দুইটি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে। পরে ওই এলাকার নিউ এইজ, নাসা, আল মুসলিম, জেনারেশন নেক্সটসহ ৭৯ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
শ্রমিকরা বলেন, টানা কয়েকদিন বিভিন্ন দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন। তবে আজ সোমবার কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা এলেও কারখানার গেটে ছুটির নোটিশ দেখতে পান। শ্রমিকরা তাদের ন্যায্য দাবি নিয়ে বিক্ষোভ করেছেন। তবে মালিকপক্ষ না মেনে নিয়েও আবার তালবাহানা করছেন জানিয়ে শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রর আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, কয়েকটি পোশাক কারখানার গেটে ছুটির নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এছাড়াও কয়েকটি পোশাক কারখানায় সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেছিলেন। পরে পর্যায়ক্রমে কারখানা ভাঙচুরের হাত থেকে রক্ষার জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা ১১টা পর্যন্ত অন্তত ৭৯ পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে কোথাও কোনো বিশৃঙ্খলা খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এছাড়াও সেনাবাহিনীর টহল অব্যাহত আছে বলে জানান তিনি।
বিএইচ
- ১বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ২শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৩শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৪চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৫জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৬বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৭টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৮বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ৯ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ১০স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৭একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৮মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ১০বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত





পাঠকের মতামত