প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৪ ৮:৪৩ পিএম

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হারুনুর রশীদ মোল্লাহর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তিতাসের এমডির চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়।

জানা গেছে, প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লাহ ২০২১ সালে প্রথমবার এক বছরের জন্য চুক্তিভিক্তিক নিয়োগ পান। চুক্তির মেয়াদ শেষ হলে দ্বিতীয় দফায় আরো এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

সেই মেয়াদ শেষ হওয়ার প্রায় দেড় মাস আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ তাকে আবারো এক বছরের জন্য নিয়োগ প্রদান করেছিল।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল বরখাস্ত

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার আমরীন ...

গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জ্বালানি ...