
গত বছরের ১৮ সেপ্টেম্বর থেকে শুরু, শেষ হলো চলতি বছরের ২৪ আগস্ট। ৩৪১ দিনব্যাপী টুর্নামেন্টে ১১৯ ম্যাচে গোল হলো মোট ৩৮৬টি। ফাইনাল ম্যাচে কিংসলে কোম্যানের করা একমাত্র গোলে চ্যাম্পিয়ন হলো জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।
নিজেদের ক্লাবের ৫০ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে উঠে হতাশাই সঙ্গী হয়েছে প্যারিস সেইন্ট জার্মেইয়ের। তবে নতুন এক ইতিহাসই গড়েছে বায়ার্ন মিউনিখ। যা পারেনি সোনালী যুগের রিয়াল মাদ্রিদ, এসি মিলান কিংবা বার্সেলোনাও।
উয়েফা চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপিয়ান কাপের ৬৪ বছরের ইতিহাসে প্রথম দল হিসেবে কোনো আসরের সবগুলো ম্যাচ জিতেছে বায়ার্ন। এর আগে বেশ কয়েকটি আসরেই দেখা গেছে অপরাজিত চ্যাম্পিয়নের দেখা, কিন্তু কোনো দলই নিজেদের খেলা সবগুলো ম্যাচ জিততে পারেনি।
সবশেষ ২০০৭-০৮ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু সেবার তারা ড্র করেছিল মোট তিনটি ম্যাচ। গ্রুপপর্বের শেষ ম্যাচে রোমার বিপক্ষে ১-১, শেষ ষোলোর প্রথম লেগে অলিম্পিক লিওনের বিপক্ষে ১-১ এবং সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল তারা। এমনকি ফাইনাল ম্যাচেও মূল খেলা ছিল ১-১ গোলে ড্র, পরে টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে জিতেছিল ম্যান ইউ।
কিন্তু এবারের আসরে কোনো ড্র বা পরাজয়ের মুখ দেখেনি বায়ার্ন মিউনিখ। গত ১৮ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে রেড স্টার বেলগ্রেডকে ৩-০ গোলে হারিয়েছিল জার্মান জায়ান্টরা। আর সবশেষ ২৪ আগস্টের ফাইনালে প্যারিস সেইন্ট জার্মেইর বিপক্ষে তারা জিতল ১-০ গোলে। এ দুই ম্যাচের মাঝে তারা জিতেছে আরও নয়টি ম্যাচ।
গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে টটেনহ্যামকে ৭-২ গোলে হারায় বায়ার্ন। এছাড়া গ্রুপের অন্যান্য ম্যাচগুলোতে তাদের জয়ের ব্যবধান ছিল অলিম্পিয়াকোসের বিপক্ষে ৩-২ ও ২-০, রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ৬-০ ও টটেনহ্যামের বিপক্ষে ৩-১। পরে শেষ ষোলোতে চেলসির বিপক্ষে দুই লেগে তাদের জয় যথাক্রমে ৩-০ এবং ৪-১ গোলে।
করোনাভাইরাসের কারণে কোয়ার্টার ফাইনাল থেকে বাকি রাউন্ড হয় এক লেগে। যেখানে শেষ আটের লড়াইয়ে তারা বার্সেলোনাকে উড়িয়ে দেয় ৮-২ গোলের বিশাল ব্যবধানে। সেমিফাইনালে অলিম্পিক লিওনের বিপক্ষে জেতে ৩-০ গোলে এবং ফাইনাল ম্যাচটি জিতল ১-০ গোলের ব্যবধানে।
এদিকে ফাইনাল ম্যাচে করা একমাত্র গোলের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে তৃতীয় দল হিসেবে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেছে বায়ার্ন। তাদের আগে ৫০০ গোল করা দুই দল হলো রিয়াল মাদ্রিদ (৫৭৬) ও বার্সেলোনা (৫১৭)। এছাড়া শীর্ষ পাঁচে অন্য দুই ক্লাব হলো ম্যানচেস্টার ইউনাইটেড (৩৭৩) ও জুভেন্টাস (৩০৬)।
- ১কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত
- ২জলবায়ু পরিবর্তনের প্রভাবে আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৩আজ ফের শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- ৪দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ৫এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ৬আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ৭১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৮খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৯বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ১০অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৬সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৭চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৮চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ৯সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই
- ১০সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না





পাঠকের মতামত