
গতিময় ফুটবলের সৌন্দর্য্যে ইউরোপিয়ান ফুটবলের অন্যতম চমক হিসেবে আবির্ভূত হয়েছিল ইতালিয়ান ক্লাব আটলান্টা। কিন্তু এবার তাদেরকে উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের গণ্ডি পেরুতে দিলো না স্প্যানিশ চ্যাম্পিয়ন ক্লাব রিয়াল মাদ্রিদ।
মঙ্গলবার রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে আটলান্টাকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল। এর আগে প্রথম লেগের ম্যাচে তারা জিতেছিল ১-০ গোলে। দুই লেগ মিলে হালিপূরণ করে ৪-১ গোলের অগ্রগামিতায় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে জিনেদিন জিদানের শিষ্যরা।
নিজেদের ঘরের মাঠে আলফ্রেড ডি স্টেফানো স্টেডিয়ামে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলতে পারেনি রিয়াল। প্রায় সমানে সমান লড়েছে আটলান্টাও। তবে কাজের কাজ গোল আদায়ের বেলায় পরিষ্কার ব্যবধানে এগিয়ে ছিল লস ব্লাঙ্কোসরা।
ম্যাচের বয়স ত্রিশ মিনিট পেরিয়ে গেলেও যখন মিলছিল না গোলের দেখা, তখন দৃশ্যপটে হাজির হন করিম বেনজেমা। ৩৪ মিনিটের সময় প্রতিপক্ষ গোলরক্ষকের ভুল পাসে বল পান লুকা মদ্রিদ। তিনি জায়গা করে বানিয়ে দেন বেনজেমার উদ্দেশ্যে। সহজ সুযোগ কাজে লাগাতে ভুল করেননি এ ফরাসি ফরোয়ার্ড।
এ নিয়ে সবধরনের টুর্নামেন্ট মিলে টানা তিন ম্যাচে গোলের দেখা পেলেন বেনজেমা। এই গোলের সুবাদে চ্যাম্পিয়নস লিগে বেনজেমার গোলসংখ্যা বেড়ে দাঁড়াল ৭০-এ। আর একটি গোল করলেই তিনি উঠে আসবেন টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের চার নম্বরে থাকা রাউল গনজালেসের পাশে।
বেনজেমার গোলের পর অগ্রগামিতা হয় ২-০। দ্বিতীয়ার্ধে এটি আরও বাড়ান অধিনায়ক সার্জিও রামোস। ম্যাচের ৬০ মিনিটের সময় পেনাল্টি কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। পরে ৮৪ মিনিটের মাথায় শেষ গোলটি করেন মার্কো অ্যাসেনসিও। এর এক মিনিট আগে একটি গোল শোধ করেছিলেন লুইস ফার্নান্দো মুরিয়েল।
এ জয়ের সুবাদে দুই মৌসুম পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারে উঠতে পারল রিয়াল মাদ্রিদ। ২০১৭-১৮ মৌসুমে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার পরের আসরে তারা আয়াক্সের কাছে হেরে শেষ ষোলো থেকে ছিটকে যায়। শেষ আর গত মৌসুমে একই পর্বে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হেরে বিদায় নেয় জিদানের দল।
- ১গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: খেলাফত মজলিস
- ২চব্বিশের চেতনা থাকলে হাসিনা দেশে আসতে পারবেন না : মীর হেলাল
- ৩চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য
- ৪লোডশেডিংয়ের জন্য দায়ী বিগত ১৭ বছরের জবাবদিহিহীন শাসনব্যবস্থা
- ৫জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে কুড়িগ্রাম জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি
- ৬জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার
- ৭বর্ণাঢ্য আয়োজনে ইবিতে জুলাই আন্দোলনের ২য় বার্ষিকী পালন
- ৮ওমোডা-জাইকু গাড়ির সার্ভিসিংয়ে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা
- ৯চাঁদপুর-রায়পুর সড়কে এপ্রোচ ধস, দ্রুত সংস্কার শুরু সওজের
- ১০নতুন বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী
- ১‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ২জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৩এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৪মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৫মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ
- ৬কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৭বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৮সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৯আল ওয়াহদা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- ১০যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার





পাঠকের মতামত