
পাঠক সমাজের প্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান বিন্দু প্রকাশ কর্তৃক প্রকাশিত খুররম মুরাদের ‘কী টু আল বাকারা’ লেখক আলী আহমাদ মাবরুর এর ‘শিশুদের জন্য প্রিয় নবীজি’ ও লেখক মোশাররফ হোসেন খানের ‘কিশোর কবিতাসমগ্র’ সহ ৫টি গ্রন্থের মোড়ক উম্মোচন হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে এ মোড়ক উম্মোচন করা হয়। মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বিন্দু প্রকাশের নির্বাহী পরিচালক মাসুদ হেলাল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ভাইস চ্যান্সেলর ড. মো. শামছুল আলম, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ড. খলিলুর রহমান মাদানী, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শরীয়াহ সুপারভাইজারী কমিটির সেক্রেটারী ড. আব্দুস সামাদ মাদানী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহীদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের সভাপতি নুরন্নবী মানিক। অন্যান্যের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহ-দপ্তর সম্পাদক ও প্রচার বিভাগের সমন্বয়ক আবদুস সাত্তার সুমন সহ খ্যাতনামা লেখক, পাঠক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লেখকবৃন্দ বলেন, বিন্দু প্রকাশ তাদের বই প্রকাশে যেই ভূমিকা রাখছে তাতে তাদের বই লেখার প্রেরণা বৃদ্ধি পাচ্ছে। উপস্থিত লেখকবৃন্দ বিন্দু প্রকাশের সাফল্য কামনা করেন। এছাড়া আমন্ত্রিত অতিথিবৃন্দ বলেন, বিন্দু প্রকাশ জাতির জ্ঞানের ভান্ডারের ভূমিকা রাখছে। বিন্দু প্রকাশের মাধ্যমে দেশের খ্যাতনামা লেখকদের পাশাপাশি তরুণ লেখকদেরও বই প্রকাশিত হওয়ায় একদিকে লেখকদের উৎসাহ ও প্রেরণা বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে পাঠক সমাজের বহুমূখী বই পাওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে। বিন্দু প্রকাশের পরিচালনা পর্ষদ, কর্মকর্তা-কর্মচারী সহ সকল লেখকবৃন্দকে উপস্থিত অতিথিবৃন্দ ধন্যবাদ জানান।
বিএইচ
- ১থেমে থাকা বাসের পেছনে ৪ গাড়ির ধাক্কা, নিহত ২
- ২সাপ্তাহিক দর পতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
- ৩কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৪সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ৫কুড়িগ্রামে বাসে হামলার প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ
- ৬ডিএসইতে পিই রেশিও কমেছে ১ শতাংশ
- ৭নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক
- ৮ইয়েমেনের হোদাইদাহ বন্দরনগরীতে সৌদি আরবের ব্যাপক হামলা
- ৯স্পেন ও ফ্রান্সে ভয়াবহ দাবানল: সরানো হলো দুই লাখের বেশি মানুষ
- ১০দেশের সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৫বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৬পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৭ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ৮ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৯শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ১০বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’





পাঠকের মতামত