প্রকাশিত: মার্চ ২১, ২০২১ ১:৪৪ পিএম

বাজারে পণ্য বা সেবা ক্রয়ের পর যদি মনে হয় আপনি প্রতারিত হয়েছেন প্রতিকারের জন্য রয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদফতর। সেখানে অভিযোগ করতে পারেন । নিয়ম মেনে অভিযোগ করলে প্রতিকার পাবেন সহজেই আর সুযোগ রয়েছে পুরস্কার জেতার।

যেভাবে অভিযোগ দায়ের করবেন

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৭৬ (১) অনুযায়ী, ‘যেকোনো ব্যক্তি, যিনি, সাধারণভাবে একজন ভোক্তা বা ভোক্তা হইতে পারেন, এ অধ্যাদেশের অধীন ভোক্তা-অধিকারবিরোধী কার্য সম্পর্কে মহাপরিচালক বা এতদুদ্দেশ্যে মহাপরিচালকের নিকট ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে অবহিত করিয়া লিখিত অভিযোগ দায়ের করিতে পারিবেন।’

অভিযোগ দায়ের করবেন যেখানে

কেউ প্রতারিত হয়েছেন মনে করলে অভিযোগ পাঠাতে পারবেন এই ঠিকানায়- মহাপরিচালক, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ১ কারওয়ান বাজার (টিসিবি ভবন-৮ম তলা), ঢাকা, ফোন: +৮৮০২ ৮১৮৯৪২৫। এছাড়াও এই ঠিকানায় অভিযোগ পাঠাতে পারবেন। জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্র, টিসিবি ভবন- ৯ম তলা, ১ কারওয়ান বাজার ঢাকা, ফোন: ০১৭৭৭ ৭৫৩৬৬৮, ই-মেইল: nccc@dncrp.gov.bd।

> উপ পরিচালক, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টিসিবি ভবন, বন্দরটিলা, চট্টগ্রাম, ফোন: ০৩১-৭৪১২১২
> উপ পরিচালক, রাজশাহী বিভাগীয় কার্যালয়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শ্রীরামপুর, রাজশাহী, ফোন: +৮৮০৭ ২১৭৭২৭৭৪
> উপ পরিচালক, খুলনা বিভাগীয় কার্যালয়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টিসিবি ভবন, শিববাড়ী মোড়, খুলনা, ফোন: ০৪১-৭২২৩১১
> উপ পরিচালক, বরিশাল বিভাগীয় কার্যালয়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মহিলা ক্লাব ভবন, বরিশাল, ফোন: +৮৮০৪ ৩১৬২০৪২
> উপ পরিচালক, সিলেট বিভাগীয় কার্যালয়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট ফোন: ০৮২১-৮৪০৮৮৪
> উপ পরিচালক, রংপুর বিভাগীয় কার্যালয়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিউ ইঞ্জিনিয়ার পাড়া, রংপুর, ফোন: ০৫২১-৫৫৬৯১   এছাড়া প্রত্যেক জেলার জেলা ম্যাজিস্ট্রেট।

অভিযোগ দায়েরের পদ্ধতি

অভিযোগকারী কিছু নিয়ম মেনে অভিযোগ দায়ের করতে পারবেন। যেমন- দায়েরকৃত অভিযোগ অবশ্যই লিখিত হতে হবে। ফ্যাক্স, ই-মেইল, ওয়েবসাইট ইত্যাদি ইলেক্ট্রনিক মাধ্যমে; বা অন্য কোনো উপায়ে অভিযোগের সঙ্গে পণ্য বা সেবা ক্রয়ের রশিদ সংযুক্ত করতে হবে।
অভিযোগকারী তার নাম, বাবা ও মায়ের নাম, ঠিকানা, ফোন, ফ্যাক্স, ই-মেইল নম্বর (যদি থাকে) এবং পেশা উল্লেখ করবেন। এছাড়া পণ্য বা সেবা ক্রয়ে প্রতারিত হলে ভোক্তা হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ দায়ের করা যাবে।

জরিমানার অর্থের ২৫ শতাংশ প্রদান

দায়ের করা অভিযোগ তদন্তে প্রমাণিত ও জরিমানা করা হলে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৭৬(৪) অনুযায়ী আদায় করা জরিমানার ২৫ শতাংশ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে প্রদান করা হবে।

অভিযোগ দায়েরের সময়সীমা

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৬০ অনুযায়ী, কোনো ব্যক্তি কারণ উদ্ভব হওয়ার ৩০ দিনের মধ্যে এই আইনের অধীন অভিযোগ দায়ের করতে হবে। অন্যথায় অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

শেয়ার

পাঠকের মতামত

অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্ব

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিকভাবে ...

সেমিনারে বিশেষজ্ঞদের তাগিদ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বিকেন্দ্রীভূত সৌরবিদ্যুতের বিকল্প নেই

সরকার দেশের জ্বালানি খাতে একটি কার্যকর ‘এনার্জি মিক্স’ করতে চায়: তিতুমীর অকার্যকর ৪৫% সোলার ও ...