
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য আছে। আওয়ামী লীগ লুটপাট ও গুম-খুন করেছে। জীবনে কোনোদিন নির্বাচন করে তারা ক্ষমতায় আসবে, জনপ্রতিনিধি হয়ে বক্তব্য রাখবে এটা কখনো চেষ্টা করেনি। নির্বাচনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, জনগণ, শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্র-ছাত্রীদের জিম্মি করে তারা লুটপাটের স্বর্গরাজ্য তৈরি করেছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া রাম রতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে সাধারণ মানুষের গভীর সম্পর্ক ছিল। বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব, দেশের মানুষের প্রতি দরদ, তার স্বাভাবিক রাজনীতি মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথায় মানুষ ভরসা করছে। তার কথাতেই পরিষ্কার, তিনি কাউকে প্রশ্রয় দেবেন না। এখানেই আওয়ামী লীগ ও বিএনপির পার্থক্য। তারেক রহমান ও বিএনপি চাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করবে। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা বিএনপির পক্ষেই সম্ভব।
বক্তব্য শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
দত্তপাড়া রাম রতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম বেল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান শিক্ষক মো. হানিফ অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
বিএইচ
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত





পাঠকের মতামত