
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার এবং গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে উপাচার্যের বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেন। পরে তারা দুই দফা দাবিতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে স্মারকলিপি প্রদান করেন।
তাদের দুই দফা দাবি হলো- ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংগঠিত সকল সন্ত্রাসী কর্মকান্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের চিহ্নিত করে সাজা নিশ্চিত করতে হবে এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধেছ তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
কর্মসূচিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, রোকন উদ্দীন, সদস্য রাফিজ আহমেদ ও নুর উদ্দিনসহ সংগঠনটির অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
শাখা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহম্মেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে এখনো ফ্যাসিবাদের দোসররা বসে আছে। তাদের বিষয়ে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক এখনো পতিত স্বৈরাচারের পক্ষে কথা বলে যাচ্ছে। কিন্তু তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুই করতেছে না। আমরা সেসকল দোসরদের বিচার নিশ্চিতের দাবিতে স্মারকলিপি দিয়েছি। আমরা চাই প্রশাসন তাদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিবে।
বিএইচ
- ১লভ্যাংশ দেবে না প্রিমিয়ার লিজিং
- ২প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর
- ৩সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, ৫০ কারারক্ষীকে তলব
- ৪ঢাকা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫প্রিমিয়ার লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন
- ৭আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের
- ৯ঢাকা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৪যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৫কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৮গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৯সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ১০চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে





পাঠকের মতামত