
ফাল্গুনের বাতাসে বসন্তের ঘ্রাণ, ভালোবাসার উষ্ণতা পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে সারা দেশে ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। আর এ সুযোগ কাজে লাগিয়ে জেলার ফুলচাষিরা এখন ব্যস্ত সময় পার করছেন ফুল পরিচর্যা, সংগ্রহ ও বাজারজাত করার কাজে।
ভোরের আলো ফোটার আগেই চাষিরা নেমে পড়েন ক্ষেতে। গাঁদা, গোলাপ, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, গ্লাডিওলাসসহ নানা জাতের ফুল সংগ্রহের কাজ চলে টানা দুপুর পর্যন্ত। এরপর ফুলগুলো ঝিনাইদহ সদর উপজেলার গান্না, কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা, মহেশপুর উপজেলার নেপা বাজারে পাইকারদের কাছে বিক্রি করা হয়। এই ফুলগুলো হাত বদলে পৌঁছে যায় ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন শহরে। সারাদেশে গাঁদা ফুলের ৭০ শতাংশ চাহিদা মিটে থাকে ঝিনাইদহ থেকে।
সরেজমিনে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের চান্দের পোল এলাকায় গিয়ে দেখা যায়, দীর্ঘ ৩০ বছর ধরে ফুলের চাষ করেন সোলাইমান হোসেন ও তার বাবা। নতুন করে এক বিঘা জমিতে জারবারা ফুলের চাষ করেছেন। বর্তমানে ১ একর জমিতে চন্দ্রমল্লিকা, জারবারা, গোলাপ ও গাঁদা ফুলের চাষ করেন। এসময় দেখা যায়, সামনে বিশেষ দিবসকে ঘিরে ফুল গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে সোলাইমান ও তার বাবা। অন্যদিকে শ্রমিক দিয়ে চন্দোমল্লিকা বাগান থেকে ফুল উঠানো হচ্ছে বিক্রয়ের জন্য। গোলাপ বাগানে ফুলে ক্যাপ পরিয়ে রাখা হয়েছে। জারবারা শেডেও নেওয়া হচ্ছে বাড়তি যত্ন, যেন আগামী দিবসে বাড়তি দামে বাগানের ফুলগুলো বিক্রি করতে পারে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, ঝিনাইদহে ২২৪ হেক্টর জমিতে ফুলের চাষ হচ্ছে। ঝিনাইদহ সদর উপজেলা ২৭ হেক্টর, কালীগঞ্জে ৭৫ হেক্টর, কোটচাঁদপুরে ৫২ হেক্টর এবং মহেশপুরে ৭০ হেক্টর। এর মধ্যে সব থেকে ঝিনাইদহ ও কালীগঞ্জে গাঁদা ফুলের চাষ বেশি হয়ে থাকে। আর এই ফুল সারাদেশের মধ্যে বিখ্যাত।
এম জি
- ১চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ২ইউনাইটেড ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৪হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার
- ৫ডাচ-বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬রিকেট বেনকাইজারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭ওয়ান ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮ফেডারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ





পাঠকের মতামত