
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় সদ্য ঘোষিত বিএনপির ইউনিয়ন কমিটিতে আওয়ামী লীগের এক কর্মী এবং যুবলীগ নেতাকে পদ দেওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে স্থানীয় বিএনপির সমর্থক ও বাসিন্দাদের মধ্যে সমালোচনার ঝড় বইছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভাংনী ইউনিয়নের বিএনপির ২নং ওয়ার্ড কমিটি গঠিত হয় গত শনিবার (১৫ ফেব্রুয়ারি)। তৎকালীন বিএনপির ভাংনী ইউনিয়নের আহ্বায়ক মাহবুব আলম ও সদস্য সচিব আব্দুল হামিদ হাই স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রওজার হোসেন শয়নকে যুগ্ম সম্পাদক ও ইদ্রিস আলী লায়নকে ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক করা হয়। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এ কমিটি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে কথা বলতে রওজার হোসেন শয়ন ও ইদ্রিস আলী লায়নের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের স্থানীয় এক নেতা জানান, এক সঙ্গে দল করলাম। আমরা সবাই পালিয়ে আছি। এখন আমার সহযোদ্ধা কীভাবে যেন বিএনপি নেতা হয়ে গেল।
নাম প্রকাশে অনিচ্ছুক ভাংনী ইউনিয়ন বিএনপির এক নেতা জানান, রওজার হোসেন শয়ন ও ইদ্রিস আলী লায়ন দুজনই আওয়ামী লীগের ক্যাডার। এটা সবাই জানে। কিন্তু এবারের সেক্রেটারি পদপ্রার্থী মোসলেম ও সভাপতি মাহবুব আলম দলীয় নির্বাচনে তাদের ভোট বাড়ানোর জন্য আওয়ামী লীগের এই দুই ক্যাডারকে কমিটিতে পদ দিয়েছিল।
মিঠাপুকুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন (পাইকার) বলেন, আওয়ামী লীগের লোক বিএনপিতে পুনর্বাসন হওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।
এম জি
- ১মাসিক সম্মানি পাবে ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় উপাসনালয়ের কর্মীরা : জনপ্রশাসন উপদেষ্টা
- ২৫৫৬ কোটি টাকায় নির্মিত ২২০ আশ্রয়কেন্দ্রের কোনোটিই শতভাগ উপযোগী নয়
- ৩আল ওয়াহদা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- ৪বাগেরহাটে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
- ৫‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৬হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
- ৭হাজারো প্রাণের আত্মত্যাগ বৃথা যায়নি: প্রধানমন্ত্রী
- ৮মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ
- ৯বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার
- ১০৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৬রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৭বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৮পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৯গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ১০ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান





পাঠকের মতামত