
রংপুর সদর উপজেলার গুপ্ত পাড়ার বাসিন্দা সিরাজ-উদ-দৌলা চৌধুরী মন্তব্য করেছেন, বাংলাদেশের উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত এবং এখানকার জনগণের স্বার্থ ও সমস্যা নীতিনির্ধারণে যথাযথভাবে প্রতিফলিত হয়নি।
তিনি উল্লেখ করেন, যদি আমাকে সিনিয়র উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়, আমি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি মাত্র দুই সপ্তাহে উন্নত করে ফেলব।
সোমবার (৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সিরাজ-উদ-দৌলা চৌধুরী বলেন, উত্তরাঞ্চল একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, যেখানে শিক্ষা, কৃষি, শিল্প ও বাণিজ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে অবকাঠামো, দারিদ্র্য, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এই অঞ্চল পিছিয়ে রয়েছে। তিনি উপদেষ্টা পরিষদে একজন দক্ষ এবং অভিজ্ঞ উত্তরাঞ্চলীয় প্রতিনিধির অন্তর্ভুক্তির দাবি জানান।
তিনি জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে বিভিন্ন অঞ্চলের প্রতিনিধির অন্তর্ভুক্তি হলেও, দুঃখজনকভাবে উত্তরাঞ্চলের কোনো প্রতিনিধি নিযুক্ত হয়নি।
তিনি আরও বলেন, আমি সিনিয়র উপদেষ্টা হিসেবে যোগদান করতে চাই এবং অবিলম্বে আমাকে এই পদে নিয়োগ দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানাচ্ছি। এতে শুধুমাত্র উত্তরাঞ্চল নয়, দেশের সুষম উন্নয়ন এবং জাতীয় ঐক্য শক্তিশালী হবে।
সিরাজ-উদ-দৌলা চৌধুরী আশাবাদী যে, তার এই দাবি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং উত্তরাঞ্চলীয় জনগণের জন্য একটি নতুন দৃষ্টান্ত স্থাপন হবে। তিনি উত্তরবঙ্গের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অঙ্গীকারও করেন এবং একে দেশের অন্যান্য অঞ্চলের মডেল হিসেবে তুলে ধরতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন।
এম জি
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি





পাঠকের মতামত