
অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো, ডিয়োগো জোটা ও জোয়াও পালহিনহার গোলে লুক্সেমবার্গের বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় পেয়েছে পর্তুগাল।
র্যাংকিংয়ে দুই দলের মধ্যে বিস্তর ফারাক। পর্তুগাল যেখানে আছে ফিফা র্যাংকিংয়ের পাঁচে, লুক্সেমবার্গ সেখানে ৯৮ নম্বরে।
অথচ ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে দুই দলের ম্যাচের আধা ঘণ্টা শেষে এক গোলের ব্যবধানে এগিয়ে লুক্সেমবার্গ। ঘরের মাঠে অঘটন ঘটানোর পথেই ছিল তারা।
সেটি অবশ্য আর হতে দেয়নি পর্তুগিজরা। অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো, ডিয়োগো জোটা ও জোয়াও পালহিনহার গোলে শেষ পর্যন্ত ৩-১ গোলের সহজ জয় পেয়েছে তারা।
ম্যাচের ৩০ মিনিটে দানেল সিনানির পাস থেকে গোল করে লুক্সেমবার্গকে এগিয়ে নেন গেরসন রদ্রিগেস। পর্তুগাল সমতায় ফেরে প্রথমার্ধ শেষে যোগ করা সময়ে।
পেদ্রো নেতোর পাস থেকে গোল করেন লিভারপুলে খেলা ফরোয়ার্ড জোটা। দ্বিতীয়ার্ধে পর্তুগালকে এগিয়ে নেন রোনালদো।
জোয়াও ক্যান্সেলোর পাস থেকে গোল করতে ভুল করেননি পর্তুগাল অধিনায়ক। ম্যাচের ৮০ মিনিটে আবারও অ্যাসিস্ট করেন নেতো।
তার পাস থেকে গোল করে পালহিনহা নিশ্চিত করেন, পর্তুগাল পাচ্ছে পূর্ণ তিন পয়েন্ট। বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপ অঞ্চলের গ্রুপ ‘এ’তে আছে পর্তুগাল। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে তারা।
- ১যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ২দূষিত শহরের তালিকায় আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৩জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৪লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ৫আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৬আজ হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তির সম্ভাবনা: মার্কিন অর্থমন্ত্রী
- ৭পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ৮মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৯সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ১০জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৪বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৫পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৭ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৮৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৯ইউসিবি ব্যাংকের বৃহস্পতিবার লেনদেন চালু
- ১০এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত





পাঠকের মতামত