
কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে থেকে বিকেল পর্যন্ত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চকমাদিয়া নামক স্থানে অবস্থিত এলএবি ব্রিকস নামক একটি ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী ও কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ক্যামিস্ট হাবিবুল বাসার।
অভিযান শেষে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ লঙ্ঘনের অভিযোগ থাকায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চকমাদিয়া নামক স্থানে অবস্থিত এলএবি ব্রিকস এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ক্যামিস্ট হাবিবুল বাসার জানান, দৌলতপুর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা এবং একই উপজেলার আল্লারদর্গা বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিরোধী অভিযানে ৮ হাজার টাকা জরিমানা আদায় ও ৪০ কেজি পলিথিন জব্দ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এনজে
- ১নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন
- ২আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের
- ৪ঢাকা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ৮প্রাইম ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ১০রিলায়েন্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৬গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৯চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ১০যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন





পাঠকের মতামত