
গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমস (ওএমএস) চালু করছে আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেডে। এই জন্য দেশীয় একমাত্র প্রতিষ্ঠান কোয়ান্ট ফিনটেকের সাথে চুক্তি করা হয়েছে।
বুধবার মতিঝিল চেম্বার বিল্ডিংয়ে অবস্থিত আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেডেের কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন আইআইডিএফসি সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান চৌধুরী এবং কোয়ান্ট ফিনটেকের ব্যবস্থাপনা পরিচালক ইন্জিনিয়ার নাতেক মিনার।
উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে গ্রাহকদের শেয়ার কেনাবেচায় নতুন অভিজ্ঞতা দিতে এবং বিশ্বমানের ট্রেডিং টেকনোলজির সাথে পরিচয় করিয়ে দিতে এই উদ্যোগ নিয়েছে আইআইডিএফসি সিকিউরিটিজ।
চুক্তি অনুযায়ী, আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেডে গ্রাহকদের ডিএসই লেনদেন সম্পাদনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধার্থে কিউ-ট্রেডার অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম প্রদান করবে। এর ফলে আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেডে গ্রাহকরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে স্টক এক্সচেঞ্জে সরাসরি ট্রেডে অংশগ্রহণ করতে পারবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ। আরও উপস্থিত ছিলেন আইআইডিএফসি পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু সাদাত মোহাম্মদ শাহীন, কোয়ান্ট ফিনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাবেদ হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি সনামধন্য ব্রোকারেজ হাউজ । অপরদিকে কোয়ান্ট ফিনটেক লিমিটেডের ‘কিউ-ট্রেডার’ বাংলাদেশি উদ্যোক্তাদের তৈরীকৃত বিশ্বমানের প্রথম ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম)।
- ১পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ২মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৩সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৪জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৫বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৬পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৭অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৮৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৯চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ১০এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৫বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৭‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৮ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৯৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ১০মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি





পাঠকের মতামত