
চ্যাম্পিয়নস লিগে ক্রিশ্চিয়ানো রোনালদো গোল পেলেন ঠিকই। কিন্তু জয় থেকে বঞ্চিত হলেন। কেননা তার দল জুভেন্টাস ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছে তুরিনোর মাঠ থেকে।
তবে তার সাবেক দল রিয়াল মাদ্রিদ জয় ছিনিয়ে নিয়েছে। নিজেদের মাঠে এইবারকে ২-০ গোলে হারিয়ে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের লড়াইয়ের প্রস্তুতিটা ভালোই সেরে নিল করিম বেনজেমারা।
শুরুতে অবশ্য এগিয়ে গিয়েছিল অতিথি জুভেন্টাসই। মিডফিল্ডার ফেডেরিকো চিয়েসা গোলমুখ খোলেন। তবে প্রথমার্ধেই স্বাগতিক তুরিনোকে সমতায় ফেরান অ্যান্তোনিও সানাব্রিয়া।
বিরতির পর খেলা শুরুর ১৩ সেকেন্ডের মধ্যে এবার তুরিনো এগিয়ে যায়। গোলদাতা সেই সানাব্রিয়া। তুরিনোর হয়ে দুটি গোলই করেন তিনি। পরে বলে মাথা ছুঁয়ে জুভদের একটি পয়েন্ট উদ্ধার করেন সিআর সেভেন।
অন্যদিকে বার্সেলোনার বিপক্ষে আসন্ন এল ক্লাসিকোর আগে জয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে বর্তমান স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। মার্কো অ্যাসেনসিও প্রথমার্ধের শেষ দিকে রিয়ালকে লিড উপহার দেন। তার গোলে সহায়তা করেন ক্যাসেমিরো।
বিরতির পর স্প্যানিশ জায়ান্টদের জয়ের ব্যবধানটা দ্বিগুণ করেন করিম বেনজেমা। ফরাসি সুপারস্টারকে বলের যোগানটা অবশ্য দেন ভিনিসিয়াস জুনিয়র।
- ১এমপি নাসের রহমানকে নিয়ে অশ্লীল ভিডিও করার অভিযোগে গ্রেপ্তার ১
- ২ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ
- ৩যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৪দূষিত শহরের তালিকায় আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৫জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৬লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ৭আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৮আজ হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তির সম্ভাবনা: মার্কিন অর্থমন্ত্রী
- ৯পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ১০মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৪বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৫ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৬ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৭এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৮৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৯শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার
- ১০মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ





পাঠকের মতামত