
তারল্য সংকটে বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকের ১৪ দিনের জন্য টাকা ধার বা রেপো নেওয়ার যে সুবিধা, সেটা আগামী মাস থেকে বন্ধ হয়ে যাচ্ছে।
এর আগে গত ১০ এপ্রিল থেকে ২৮ দিনের রেপো বন্ধ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। ১৪ দিনের রেপো বন্ধ হওয়ার কথা ছিল চলতি মাসেই। কিন্তু সেটা আরও এক মাস পিছিয়ে যাওয়ার আভাস এল বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খানের কাছ থেকে।
মঙ্গলবার তিনি বলেন, গভর্নরের নির্দেশনা রয়েছে। ১৪ দিনের রেপো বন্ধ করে দেওয়া হবে। এটা কার্যকর হবে জুলাই থেকে।
বাণিজ্যিক ব্যাংক তারল্য সংকটে পড়লে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার নেয়, যা রেপো হিসেবে পরিচিত। এর সুদহার ঠিক হয় রেপো বা ‘রিপারচেজ অ্যাগ্রিমেন্টের’ মাধ্যমে।
আর রিভার্স রেপোর মাধ্যমে (জুলাই থেকে যা পরিচিত এসডিএফ নামে) ব্যাংকগুলো তাদের উদ্বৃত্ত অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। কিংবা কেন্দ্রীয় ব্যাংক চাইলে বাজার থেকে অতিরিক্ত তারল্য তুলে নিতে পারে।
এই দুই পদ্ধতিতে সরকারি সিকিউরিটিজ কেনাবেচার মাধ্যমে বাজারে টাকার সরবরাহে ভারসাম্য ধরে রাখে বাংলাদেশ ব্যাংক।
এখন শুধু ৭ ও ১৪ দিন মেয়াদি নিলাম হয়। ১৪ দিনের রেপো বন্ধ হয়ে গেলে শুধু ৭ দিনের নিলাম হবে। সপ্তাহে একদিন মঙ্গলবার রেপোর নিলাম হয়।
অনেক দিন থেকেই ২৮ ও ১৪ দিনের রেপো সুবিধা দেওয়া বন্ধ করার তাগিদ দিয়ে আসছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
এ বিষয়ে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, ব্যাংকগুলোকে তারল্য ব্যবস্থাপনায় শক্তিশালী করতে চায় বাংলাদেশ ব্যাংক। তাই ১৪ দিনেরটা বন্ধ হলে ৭ দিনের রেপোতে টাকা ধার নেবে ব্যাংকগুলো। যদিও বার বার নেওয়া লাগবে।
তিনি মনে করেন, ১৪ দিনের রেপো সুবিধা বন্ধ করে দিলে তেমন একটা অসুবিধা হবে না। তাতে ব্যাংকগুলোকে তারল্য ব্যবস্থাপনায় আরও উন্নতি করতে হবে।
রেপো বন্ধের ব্যাখ্যায় বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ১৪ ও ২৮ দিনের রেপোর বদলে ৭ দিনের রেপো পদ্ধতির দিকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকগুলোর তারল্য দরকার পড়লে কলমানি থেকে ধার করবে। তাতে কলমানি বাজারটা শক্তিশালী হবে। কিন্তু আমাদের দেশের ব্যাংকগুলো সেই চর্চা করছে না।
তিনি বলেন, আমাদের দেশের ব্যাংকগুলো উল্টো চর্চা করছে। আন্তঃব্যাংক থেকে ধার করার চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ধার করছে বেশি। ব্যাংক যখন কলমানি কিংবা অন্য জায়গা থেকে টাকা ধার করতে পারবে না, অর্থাৎ একদম না পেরে বাংলাদেশ ব্যাংকের কাছে আসবে।
কেন্দ্রীয় ব্যাংকের এ কর্মকর্তা মনে করেন, ৭ দিনের রেপোই হবে স্ট্যান্ডার্ড ও একমাত্র ব্যবস্থা।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক পর্যালোচনা করে দেখেছে, ব্যাংকগুলো ১৪ ও ২৮ দিনের রেপোর মাধ্যমে টাকা ধার করে সেটা আবার ট্রেজারি বিল-বন্ডে বিনিয়োগ করছে। এসব বন্ধ করা উচিত। বাণিজ্যিক ব্যাংক এভাবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ব্যবসা করতে পারে না। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এম জি
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
- ৯বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ১০জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম





পাঠকের মতামত