প্রকাশিত: এপ্রিল ৬, ২০২১ ৮:৪০ পিএম

অনিয়মের অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ফিফার অনুদান প্রদান বন্ধের যে খবর ছড়িয়ে পড়েছে সেটা সত্য নয় বলেছেন বাফুফের সহসভাপতি ও ফিনান্স কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী এমপি। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ফিফা থেকে কোনো ধরনের ফান্ড স্থগিত করা হয়নি।’

অনিয়মের অভিযোগে বাফুফেকে সব ধরনের অনুদান প্রদান বন্ধ করেছে ফিফা- গত ২৪ ঘণ্টা ধরে দেশের ফুটবলে এমন খবর উড়ছিল। বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে রাজধানীর পান্থপথে সালাম মুর্শেদীর ব্যবসায়িক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগও।

এক প্রশ্নের উত্তরে নাইম সোহাগ বলেন, ‘১৫ দিন আগেও ফিফা থেকে আমরা একটা বরাদ্দ পেয়েছি।’ আবদুস সালাম মুর্শেদী বলেন, ‘ওই বরাদ্দের কাগজপত্রে আমি ৪ এপ্রিল স্বাক্ষরও করেছি। অর্থ ছাড় হচ্ছে না বলে যে কথাগুলো শুনেছেন সে তথ্য সঠিক নয়।’

সংবাদ সম্মেলনের আগে দুপুরে সালাম মার্শেদী ও বাফুফের অন্যান্য কর্মকর্তারা ফিফা কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভা করেছেন। এই সভায় কী আলোচনা হলো এবং কেনই-বা এই সভা? জানতে চাইলে সালাম মুর্শেদী বলেছেন, ‘এই সভায় ফিফা কর্মকর্তারা বাফুফের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আজকে যে সভা হলো এমন সভা বিভিন্ন সময়ে হয়ে থাকে আমাদের। আসলে বাফুফের আর্থিক সংক্রান্ত কার্যক্রমে আরো স্বচ্ছ্বতা, নিরপেক্ষতা ও জবাদিহিতা নিশ্চিত করণের লক্ষ্যে ফিফা থেকে অনুরোধ জানানো হয়েছে। পার্সেস, মেমেন্টসহ বিভিন্ন বিষয়ে নীতি প্রণয়নের বিষয়ে আলোচনা হয়েছে। যাতে ভবিষ্যতে ফিফার ফরোয়ার্ড প্রজেক্টগুলো বাস্তবায়নে ভূমিকা রাখতে পারে।’

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...