প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫ ৭:১০ পিএম

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ ডেন্টাল অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, জানয়ারি/জুলাই সেশনের অনুষ্ঠিত পরীক্ষা ও অন্যান্য জরুরি কার্যক্রম পরিচালনার জন্য ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেনকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডেন্টাল অনুষদের ডিন পদে নিয়োগ দেওয়া হলো।

বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়, ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ ২০০০ সালে ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস এবং ২০০৭ সালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক বিএসএমএমইউ) থেকে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে এমএস ডিগ্রি অর্জন করেন। দেশে ও বিদেশে তার বেশ কয়েকটি বৈজ্ঞানিক গবেষণাপত্র উপস্থাপনার অভিজ্ঞতা রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার প্রকাশিত প্রবন্ধের সংখ্যা ৩০টিরও বেশি।

চিকিৎসা শিক্ষার পাশাপাশি ডা. সায়ন্থ একজন কবি ও লেখক। তার ৫টি কবিতার বই, একটি উপন্যাস, রাজনৈতিক বিষয়ক ৩টি বই এবং মানবাধিকার সম্পর্কিত কয়েকটি বই প্রকাশিত হয়েছে। তিনি একজন টেলিভিশন উপস্থাপক, রাজনৈতিক বিশ্লেষক এবং কলামিস্ট। টেলিভিশন টকশোতে তিনি খুবই জনপ্রিয়।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০২৪ সালের জুলাই মাসে তাকে গ্রেপ্তার করা হয় এবং জেলে রাখা হয়। গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পরে তিনি মুক্তি পান।

২১ দিন ছুটির নিশ্চয়তা পেলেন ফুটবলাররা২১ দিন ছুটির নিশ্চয়তা পেলেন ফুটবলাররা
ডা. সায়ন্থ বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, বাংলাদেশ ওরাল ক্যান্সার সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-ড্যাবের আজীবন সদস্য।

ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ ১৯৭৬ সালে শরীয়তপুর সদরের পালং থানায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। ব্যক্তিগত জীবনে ডা. সায়ন্থ বিবাহিত এবং দুই পুত্র সন্তানের জনক।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

পদত্যাগী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব

রাষ্ট্রপতি পদ থেকে সদ্য পদত্যাগ করা মো. সাহাবুদ্দিন বলেছেন, আমি সংবিধান রক্ষা করেছি, আমি কোনো ...

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী

ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে সমাজ ও রাষ্ট্রে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য ...

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করে সেগুলো নিষ্ক্রিয় করেছে পুলিশ। ...

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় ...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার

বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ...

উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় টিএসি অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি (টিএসি)-এর অংশীদার দেশগুলোর সঙ্গে বাংলাদেশ ...