প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫ ৮:১২ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ’র রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চায় সাজিদের বাবা। কিন্তু লাশ নিয়ে রাজনীতি হোক এমনটা চান না তিনি।

বুধবার (২৩ জুলাই) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জ কক্ষে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড.মো.নাছির উদ্দিন মিঝি।

অধ্যাপক ড নাছির উদ্দিন মিঝি বলেন, গতকাল সাজিদের পিতা ক্যাম্পাসে এসে সাংবাদিক, ক্রিয়াশীল সংগঠন ও শিক্ষকদের সাথে দেখা করে বলেছেন যে, সাজিদের মৃত্যু যদি স্বাভাবিক হয়, তাহলে আমাদের এ বিষয়ে কোন কথা নেই। আর যদি তার মৃত্যুটা অন্তর্ঘাতমূলক/ হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার চাই।

এছাড়া সাজিদকে নিয়ে কোন অপরাজনীতি যাতে না করা হয়, কোন পক্ষ যেন সুবিধা না নিতে পারে, সন্তানের হত্যার বিচার মুখ্য বিষয় উল্লেখ করে তিনি (বাবা) বলে গেছেন। বাবা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের কোন কার্যক্রম স্থগিত হোক, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে ব্যাহত হোক সেটা আমি চাই না।

ড. নাসির উদ্দীন মিঝি বলেন, আমরা আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট সংক্ষুব্ধ। সঠিক বিচার না পাওয়া পর্যন্ত আমরা থেমে থাকবো না।একজন শিক্ষার্থীর মৃত্যু একটা পরিবারকে শেষ করে দিয়েছে। সাজিদের হত্যাকাণ্ড প্রশাসন দুর্বলতা প্রকাশ পেয়েছে।

ড. মিঝি মুখ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে বলেন, শিক্ষার্থীরা সাজিদ হত্যার বিচারের পাশাপাশি প্রশাসনের কাছে অনেক দাবি পেশ করতেছে। কিন্তু এটা মনে রাখতে হবে এগুলো চাইতে গিয়ে যেন
মূল উদ্দেশ্য হারিয়ে না যায়। কোন অপপ্রচার যেন এখানে স্থান না পায়।তদন্তের ব্যাপারে প্রশাসন যেন শৈথিল্য প্রদর্শন না করে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ইত্যাদি ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ ও আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

মিরপুরে কপোতাক্ষ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর বিজিবি কুষ্টিয়া সেক্টর রেলওয়ে লেভেল ক্রসিংয়ের অদূরে ট্রেনের নিচে কাটা পড়ে ...

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে। তবে বর্ডার ...