
উয়েফা চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমে নিজেদের ইতিহাসে প্রথমবার ফাইনালে উঠেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে ভঙ্গ হয় তাদের শিরোপাস্বপ্ন। এবারের আসরে কোয়ার্টার ফাইনালেই বায়ার্নকে পেয়েছে পিএসজি এবং প্রথম দেখায়ই নিয়েছে গতবারের হারের প্রতিশোধ।
বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগের ম্যাচে বায়ার্নের মাঠ থেকে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে দেশে ফিরেছে ফ্রান্সের চ্যাম্পিয়নরা। প্রথমে দুই গোল হজম করে পিছিয়ে গেলেও সমতায় ফিরেছিল বায়ার্ন। পরে জয়সূচক গোলটি করেন কাইলিয়ান এমবাপে। গোল না পেলেও জোড়া এসিস্টে নজর কেড়েছেন নেইমার জুনিয়র, এমবাপে করেছেন জোড়া গোল।
এর ফলে ১৯ ম্যাচ পর চ্যাম্পিয়নস লিগে হারের স্বাদ পেল বায়ার্ন। সবশেষ ২০১৯ সালের আসরে লিভারপুলের কাছে হেরেছিল তারা। এরপর ১৮ জয় ও ১ ড্রয়ের পর পিএসজি থামাল বায়ার্নকে। ১৯৯৪ সালের পর এবারই প্রথম চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের মাঠ থেকে জিতে ফিরল পিএসজি।
বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের ভুলে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় পিএসজি। ডানদিক থেকে নেয়া এমবাপের শট নয়্যারের গ্লাভস গলে জড়িয়ে যায় জালে। গুরুত্বপূর্ণ ম্যাচে লিড পায় পিএসজি। পরে ২৭ মিনিটের সময় হেডে ব্যবধান দ্বিগুণ করেন মার্কুইনহোস।
অবশ্য গোল ফিরিয়ে দিতেও খুব একটা সময় নেয়নি বায়ার্ন। রবার্ট লেওয়ানডস্কির জায়গায় খেলতে নামা এরিক চুপো মোটিংয়ের গোলে ১-২ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন। দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৬০ মিনিটের মাথায় টমাস মুলারের হেডে সমতা ফিরে আসে ম্যাচে।
কম যায়নি পিএসজিও। ম্যাচের ফল নির্ধারণী গোলটি করতে মাত্র ৮ মিনিট সময় নেন এমবাপে। নেইমারের দুর্দান্ত এসিস্টে কাছের পোস্ট দিয়ে দলের জয়সূচক গোলটি করেন ফ্রান্সের তরুণ তারকা। এরপর প্রাণপণ চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি বায়ার্ন। জয় নিয়েই মাঠ ছেড়েছে পিএসজি।
দিনের অন্য ম্যাচে পোর্তোর বিপক্ষে সহজ জয় পেয়েছে চেলসি। প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে ২-০ গোলে জিতে ফিরেছে তারা। দলের হয়ে গোল দুইটি করেছেন ম্যাসন মাউন্ট ও বেন চিলওয়েল।
- ১পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ২মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৩সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৪জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৫বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৬পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৭অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৮৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৯চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ১০এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৫বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৭‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৮৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৯ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ১০মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি





পাঠকের মতামত