
ছাত্রদলের কমিটির মাধ্যমে ছাত্রলীগকে পুনর্বাসন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
শনিবার (৯ আগস্ট) দুপুরে নরসিংদী শিশু একাডেমিতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ছাত্রশিবির পরিচ্ছন্ন রাজনীতি করছে উল্লেখ করে এসময় তিনি আরও বলেন, এর আগে প্রায় ২০ টি কিমিটিতে ছাত্রদল এই কাজ করেছে। কোনো কমিটি দিলে যাচাই-বাছাই করেই দেয়া উচিত। গতকালের কমিটি দেয়ার পর আবার তদন্ত কমিটি করা হয়েছে, সেই তদন্ত কমিটির সদস্যের ব্যাপারেও অভিযোগ আছে ছাত্রলীগের সাথে জড়িত থাকার।
এসময় নরসিংদী জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. তাওহিদুল ইসলামে সভাপতিত্বে ও সেক্রেটারি মো. মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোসলেহুদ্দীন, জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন, সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ও নরসিংদী সদর আসনের এমপি প্রার্থী ইব্রাহীম ভূঁইয়া এবং সদর থানা জামায়াতের আমির মাহফুজ ভূঁইয়াসহ কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেজওয়ানুল হক প্রমুখ।
কেন্দ্রীয় কমিটি ছাড়াও নরসিংদী জেলা ছাত্রশিবিরে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএইচ
- ১সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ২ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৩পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৪ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৫স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৬ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৩শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৪চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা





পাঠকের মতামত