
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
চরফ্যাশনে জমি চাষের সময় শাহিন নামের এক ট্রাক্টর চালকের উপর হামলার অভিযোগ উঠেছে একই এলাকার বজলু গাইন গং এর বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে লাঠি হাতে নারী পুরুষকে দেখা যায় শাহিনের উপর হামলা করতে।
রোববার (১০ আগস্ট) সকাল ১০ টার দিকে ওসমানগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড উত্তর চরফ্যাশন এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে জমির মালিক দাবিদার এম এ মান্নান মিয়া বাদী হয়ে হামলায় জড়িত বজলু গাইন, তার ভাই সালাউদ্দিন গাইন, ছেলে পারভেজ গাইন, স্ত্রী জাহিনুর বেগমের বিরুদ্ধে চরফ্যাশন থানায় একটি জিডি করেছেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিনের বিরোধীয় জমিতে ঘটনার দিন সকালে মান্নান মিয়া ট্রাক্টর ড্রাইভার শাহিন চাষ দিতে গেলে বজলু গাইন, তার ভাই, ছেলে, স্ত্রী মিলে লাঠি সোটা নিয়ে তার উপর হামলা করে, তাকে দীর্ঘক্ষণ আটকিয়ে মারধর করে ফুলা জখম করে। এ সময় ৯৯৯ এ কল দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
বাদী এম এ মান্নান মিয়া বলেন, আমার স্ত্রী ইয়াছমিন উত্তর ফ্যাশন মৌজার জে এল নং-০৩, বিএস ২৯৪২,২৮৭৫ নং খতিয়ানে ১৮৩২/১৮৩৩/১৮৩৪/১৮৩৫/১৮৩৬ নং দাগে ২২০ শতাংশ ক্রয় সূত্রে মালিক, বজলু গাইন ও তার আত্মীয়রা প্রায় সাত আট বছর আমাদের জমির চাষা ছিলেন, আওয়ামী লীগের আমলে একটি জাল দলিলের মাধ্যমে তারা আমার জমি দাবী করেন এবং একই সাথে বজলু গাইন, তার ভাই, স্ত্রী ছেলেরা আমাদের জমি দখলের লক্ষে বিরোধ শুরু করে, পরে বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা মিমাংসা করে দেয়, ইদানিং তারা আবার উৎপাত শুরু করে, আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে, আজ আমার ট্রাক্টর ড্রাইভারের উপর হামলা হুমকির প্রতিফলন।
হামলার অভিযোগ বিষয়ে বজলু গাইন বলেন, বিরোধীয় জমিতে চাষ দেওয়ায় হাতাহাতি হয়েছে। এ সময় তিনি জানান এই জমি নিয়ে আদালতে মামলা রয়েছে, তবে তিনি জমির মালিকানার কাগজ প্রতিবেদক দেখাতে অস্বীকৃতি জানান।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ( ওসি) বলেন, জিডি পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এম জি
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা





পাঠকের মতামত