ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫ ৩:৩৫ পিএম

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সোনাগাজীতে বিভিন্ন স্থান থেকে বিশেষ অভিযানে কিশোর অপরাধে জড়িত ছয়জনকে আটক করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।

গতকাল রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাজার থেকে এদের আটক করা হয়।

আটককৃতরা হলো করিমুল হক এর ছেলে আসিফ (২৪), নুর আলম এর ছেলে সৈকত (২০), আব্দুল হক এর ছেলে রাজু (২০), নুরুল আফছার এর ছেলে জাহেদ (২১), রুবেল এর ছেলে সাগর (১৯),  নিজাম উদ্দিনের ছেলে তৌহিদুল ইসলাম প্রঃ শিপন (২১)।

এ সময় আটককৃতদের নিকট থেকে দুইটি সুইচ গিয়ার  টিপ ছোরা, তিনটি ব্রেসলেট এবং একটি সানগ্লাস উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায় তাহারা এলাকায় দাঙ্গা হাঙ্গামা ও ত্রাস সৃষ্টি সহ নানা অপরাধ কর্মে লিপ্ত আছে।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ বায়েজীদ আকন আটকের সত্যতা এবং বিধি মোতাবেক আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

এনজে

 

শেয়ার

পাঠকের মতামত

পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে আলোচিত শিশু তায়েবা হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর মামলার তদন্তে চাঞ্চল্যকর ...

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ...