
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত জেলে সম্প্রদায়ের আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে সোস্যাল এইড এর অর্থায়নে ১৫ জেলে পরিবারের মাঝে জাল ও নৌকা বিতরণ করা হয়।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে নবাবপুর বন্দর মার্কেট (পাহালিয়া নদী) সংলগ্ন জাল ও নৌকা বিতরণ অনুষ্ঠানে সোস্যাল এইড এর প্রোগ্রাম ম্যানেজার এম নাছির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।
বিশেষ অতিথি ছিলেন, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির, সোস্যাল এইড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ বাবুল আকতার, ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ।
উপকার ভোগী বলাই চন্দ্র দাস জাল ও নৌকা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে বলেন, এ নৌকা ও জাল দিয়ে বৌ বাচ্চার মুখে অন্ন তুলে দিতে পারবো আশাকরি। বন্যা পরবর্তী একেবারে বেকার হয়ে পড়েছিলাম। বয়সও হয়েছে। এখন এ জাল নৌকা চলার একমাত্র অবলম্বন।
উল্লেখ্য, ৩১ জেলে পরিবারকে জাল ও নৌকা বিতরণ করা হবে। প্রথম পর্যায়ে ১৫জেলে পরিবারকে দেয়া হয়েছে। পরবর্তীতে ধাপে ধাপে বাকিদের দেয়া হবে।
এম জি
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৪স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৫পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৮সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ২ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৩এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৪মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৫সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৬স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ৭অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৮শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ





পাঠকের মতামত