আইবিবিএল অফিসার কল্যাণ সমিতির নির্বাচন
মনোনয়ন প্রত্যাহারে হুমকি দেয়ার অভিযোগ কয়েক কর্মকর্তার বিরুদ্ধে

দীর্ঘ ১৫ বছর পর আগামী ২১ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির ২০২৫-২০২৭ সেশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন। তবে এই নির্বাচনে অন্তত ২০ জন প্রার্থীকে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে হুমকি দেয়া ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। ইতিমধ্যে হুমকিপ্রাপ্ত সহঅর্থ সম্পাদক পদের প্রার্থী ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক পদের প্রার্থী মো. আব্দুল মান্নান, কার্যকরী পরিষদ সদস্য প্রার্থী মোয়াজ্জাজ বিল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক প্রার্থী সাবেরা সুলতানা ও বরিশাল জোন প্রতিনিধি রফিকুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আর যাদের বিরুদ্ধে হুমকি দেয়া ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে তারা হলেন- এফএভিপি মোহাম্মদ গোলাম আহাদ, এভিপি ইসলামইল হোসেন (পাভেল), পটুয়াখালী শাখা প্রধান খলিলুর রহমান, নিউমার্কেট শাখা প্রধান মাহবুবুস সাজ্জাদ ও মৌচাক শাখার প্রধান আশরাফ আলী।
তবে সমস্যা হতে পারে এমন ভয় থেকে লিখিত অভিযোগে হুমকি প্রাপ্ত প্রার্থীরা কারো নাম উল্লেখ করেননি।
ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, মনোনয়নপত্র প্রত্যাহারে যারা হুমকি দিচ্ছেন তাদের মধ্যে অন্যতম হলেন ইসমাইল হোসেন (পাভেল)। তিনি প্রধান কার্যালয়ে সরাসরি প্রার্থীদের কাছে গিয়ে প্রার্থীতা প্রত্যাহারের জন্য ভয়ভীতি দেখাচ্ছেন। বলপ্রয়োগ করে মনোনয়নপত্র প্রত্যাহার করতে চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
অভিযোগের বিষয়ে জানতে বুধবার রাতে ইসমাইল হোসেন পাভেলকে ফোন দিলে তিনি প্রথমে কথা বললেও নির্বাচনের প্রসঙ্গ তুলতেই ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন। আজ বৃহস্পতিবার তাকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি। তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও কোনো রিপ্লাই দেন নি।
এদিকে, নিউ মার্কেট শাখার প্রার্থী সাবেরা সুলতানাকে মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য শাখার ম্যানেজার মাহবুবুস সাজ্জাদ ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিয়োগ উঠেছে। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাহবুবুস সাজ্জাদ বাণিজ্য প্রতিদিনকে বলেন, এসব অভিযোগ সঠিক না। আর এসব বিষয়ে আমি কিছুই জানি না।
অপরদিকে, মৌচাক শাখা থেকে প্রার্থী হওয়া মাইনুদ্দিন তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। অভিযোগ উঠেছে শাখা ম্যানেজার আশরাফ আলী তাকে মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করেছেন।
তবে এ বিষয়ে আশরাফ আলী বাণিজ্য প্রতিদিনকে বলেন, আমি শুনেছি হেড অফিসের কথায় তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নাই। এ বিষয়ে আমি তাকে কিছুই বলিনি।
এছাড়া, মনির নামে একজন প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে কামরুল হাসান বাবলু নামে একজন এসপিও এর বিরুদ্ধে। তবে কামরুল হাসান বাণিজ্য প্রতিদিনকে বলেন, এসব বিষয়ে আমি কিছুই জানি না।
আর ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশন থেকে একটা নাম্বার থেকে ফোন দিয়ে প্রার্থী মোয়াজ্জাজ বিল্লাহকে মনোনয়নপত্র প্রত্যাহারের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে এই নাম্বারে ফোন দিয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে একজন প্রথমে কথা বললেও অভিযোগের কথা শুনে ফোনটি কেটে দেন।
এসব অভিযোগের বিষয়ে জানতে প্রধান নির্বাচন কমিশনার আব্দুস সামাদের কাছে জানতে চাইলে তিনি বাণিজ্য প্রতিদিনকে বলেন, আমি এখন বোর্ড মিটিংয়ে আছি। কয়েকজন প্রার্থী পক্ষ থেকে আবেদন এসেছে। আমি এখনো এগুলো দেখার সুযোগ হয়নি।
এএ
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩সঞ্চয়পত্রে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ
- ৪মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৫হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৬প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৭বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৮বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৯‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ১০কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত