
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, আগামী তিন সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধ শেষ হয়ে যাবে।
সোমবার (২৫ আগস্ট) আল জাজিরার বরাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, আমার বিশ্বাস, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনারা এই যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি দেখতে পাবেন।’ তিনি আরও উল্লেখ করেন যে, ‘এই যুদ্ধ শেষ হওয়া আবশ্যক, কারণ ক্ষুধা এবং অন্যান্য সমস্যার সঙ্গে নির্মম মৃত্যু ও প্রাণহানি বৃদ্ধি পাচ্ছে।
যদিও এর আগে ট্রাম্প প্রশাসন একাধিকবার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিল, তবে বাস্তবে তা কার্যকর হয়নি। বরং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আন্তর্জাতিক প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প গাজার সকল ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন, যা জাতিগত নির্মূল এবং মানবতার বিরুদ্ধে অপরাধের সমতুল্য।
সোমবার গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিকসহ ২১ জন ফিলিস্তিনি নিহত হওয়ার বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, আমি এতে খুশি নই। আমি এটি দেখতে চাই না। একইসঙ্গে আমাদের সেই পুরো দুঃস্বপ্নের অবসান ঘটাতে হবে।’ এরপর তিনি গাজায় অবশিষ্ট ইসরায়েলি বন্দিদের মুক্তির জন্য তার প্রচেষ্টার বিষয়ে কথা বলেন।
এম জি
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ





পাঠকের মতামত