
দিদারুল আলম, চট্টগ্রাম
চট্টগ্রামের মিরসরাই উপজেলার গ্রামীণ সড়কগুলোর বেহাল দশা। উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার জনবহুল সড়কের খানাখন্দের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে লক্ষাধিক মানুষের। এসব সড়ক দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানান এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ঠাকুরদীঘি থেকে ছত্ত্বরভূঞার হাট সড়কের দুর্গাপুর বাজার পেরিয়ে গেলেই রাস্তার মাঝখানে বড় বড় গর্ত। ১০ ফুট ও ভালো রাস্তা নেই এক কিলোমিটার জুড়ে।
কংক্রিট উঠে ছোট বড় গর্তে বৃষ্টি হলেই পানি জমে পুরো রাস্তা হেঁটে চলার অযোগ্য হয়ে যায়। রিক্সা, সিএনজি, ভ্যান, পিকআপ, মাইক্রো ও চলাচলে কষ্ট হয় বেশ। হেলেদুলে কোনোরকমে ঝুঁকি নিয়েই চলছে সব যানবাহন। রোগী বহনে সীমা থাকে না দুর্ভোগের।
উপজেলার নিজামপুর থেকে সাহেরখালী ভোর বাজার পর্যন্ত ডিসি ওবায়দুল্লাহ সড়কের খুব খারাপ অবস্থা। প্রতিদিন এ সড়ক দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষার্থী-শিক্ষকসহ হাজার হাজার মানুষ চলাচল করে থাকে। বিশেষ করে সড়কের পদুয়া এলাকা থেকে মনিরহাট পর্যন্ত খুব বেশি খারাপ অবস্থা।
সাহেরখালী ইউনিয়ন বাসিন্দা কফিল উদ্দিন তুহিন বলেন, নিজামপুর থেকে ভোর বাজার পর্যন্ত সড়কের খারাপ অবস্থার কারণে চলাচল করতে অনেক কষ্ট হয়। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানাচ্ছি। উপজেলার সর্ব দক্ষিণের বড়দারোগাট- বগাচতর বেড়িবাঁধ সড়ক দিয়ে মানুষ চলাচল কমিয়ে দিয়েছে। দূরে হলেও অন্য পথ দিয়ে মানুষ যাতায়াত করে থাকে।
হাইতকান্দি ইউনিয়নের বাসিন্দা মো. ছালাহ উদ্দিন বলেন, বিগত ৩-৪ বছর ধরে বড়দারোগাহাট-বগাচতর বেড়িবাঁধ সড়কের খুব খারাপ অবস্থা। এতে মিরসরাই ও সীতাকুন্ড উপজেলার প্রায় ৬ ইউনিয়নের মানুষ এখন দূরের অন্য সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হয়েছে। সড়কটি কখন সংস্কার হবে তা বলতে পারছে না সংশ্লিষ্ট কেউ।
জোরারগঞ্জ-মুহুরীপ্রচেক্ট সড়কের দশা তো দেখারও কেউ নেই। এই সড়কটি সংস্কার করলে টিকে না, কারণ রাতভর মাছের ড্রামভর্তি পানিসহ ট্রাক চলাচলের কারণে পানি সারা বছর ভারি গাড়িতে পানিতে ভেজা থাকার কারণেই এই সড়কের সংস্কার কাজ বেশিদিন টিকে না বলে অভিযোগ এলাকাবাসীর।
জোরারগঞ্জ-মুহুরীপ্রজেক্ট সড়কের দৈর্ঘ্য ১২ কিলোমিটার। এর মধ্যে জোরারগঞ্জ বাজার থেকে ইছামতি মন্দির পর্যন্ত এক কিলোমিটার অংশ খানিকটা ভালো থাকলেও, বাকি ৭ কিলোমিটার একেবারেই চলাচলের অযোগ্য। সবচেয়ে বিপজ্জনক অবস্থা বিষুমিয়ারহাট থেকে আজমপুর বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার। সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। বর্ষায় এই গর্তগুলোতে পানি জমে কাদা হয়, তখন দেখা যায় গাড়ি হঠাৎ ব্রেক করে, নিয়ন্ত্রণ হারায়। অনেক সময় গাড়ি বিকল হয়ে গর্তেই থেমে যায়।
এ ছাড়াও সড়কের দুরাবস্থার প্রভাব পড়েছে স্কুলগামী শিক্ষার্থীদের ওপরও। অনেকেই সময়মতো স্কুলে পৌঁছতে পারছে না। সকালবেলা সিএনজি বা স্কুলবাসে উঠলেও সড়কের কাদা আর গর্তের কারণে নির্ধারিত সময়ে পৌঁছানো প্রায় অসম্ভব। স্থানীয় সিএনজিচালক শরীফ হোসেন বলেন, সড়কের অধিকাংশ স্থানে গর্ত। প্রায়ই গাড়ি উল্টে যায়। রাস্তায় গাড়ি নিয়ে বের হলে মনে হয় জীবনের ঝুঁকি নিয়ে যাত্রা করছি।
নিয়মিত যাতায়াত করা ওচমানপুর এলাকার বাসিন্দা কামাল উদ্দিন বলেন, সংস্কার হলেও নিম্নমানের কাজে এক মাসের মধ্যেই সব আবার আগের মতো হয়ে যায়। সময়, ভাড়া দুই-ই বেড়ে যাচ্ছে।
পিকআপচালক আরিফ হোসেন বলেন, লোড গাড়ি গর্তে পড়ে আটকে যায়, সময় নষ্ট হয়, যন্ত্রপাতিও নষ্ট হয়। ঠিকঠাক রাস্তা থাকলে সময়মতো মালামাল পৌঁছানো যেত।
আনোয়ার হোসেন নামে এক অভিভাবক বলেন, আমার ছেলে স্কুলে পৌঁছতে দেরি করে। প্রায়দিনই বাস সময়মতো যেতে পারে না। শিক্ষকও রাগ করেন, অথচ দোষ তো ছাত্রের না।
উপজেলার বিভিন্ন সড়কের বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী দিদারুল আলম বলেন, আমি কয়েকদিন পূর্বে যোগদান করেছি।
খোঁজ খবর নিয়ে সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। বড়দারোগাহাট-বগাচতর বেড়িবাঁধ সড়ক নিয়ে তিনি বলেন, সেটি সীতাকুন্ডের অধীনে, তবে সেখানেও টেন্ডার সম্পন্ন হয়ে কাজ শুরু হবার অপেক্ষায় আছে বলে জানান তিনি।
মুহুরী প্রজেক্ট সড়ক নিয়ে চট্টগ্রাম সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন বলেন, জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়কসহ মোট ১৮ কিলোমিটারের জন্য দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে।
জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্টের ৭ কিলোমিটার অংশটি ১৮ ফুট থেকে ৩৪ ফুট প্রশস্ত করে কার্পেটিংয়ের কাজ হবে। এ ছাড়াও মুহুরী প্রজেক্ট থেকে বেড়িবাঁধ হয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের মূল গেট পর্যন্ত সড়কের বাজেটও অনুমোদন হয়েছে বলে জানান তিনি।
এম জি
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে





পাঠকের মতামত