
চাঁদপুর প্রতিনিধি
বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখার উদ্যোগে দাওয়াতি মাস উপলক্ষে দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৫ টায় শহরের বাইতুল আমিন চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সাবেক চিত্র লেখা মোড়ে এসে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা লেয়াকত হোসাইন বলেন, ইসলামী খিলাফত প্রতিষ্ঠা ছাড়া এদেশে শান্তি ফিরে আসবে না। আমরা ইসলামী আইন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। দেশে গণতন্ত্রের নামে সাধারণ মানুষের সম্পদ লুটপাট করা হয়,জণগনের অধিকার কেড়ে নেয় হয়। ধর্মনিরপেক্ষতার নামে ইসলামী মূল্যবোধ ধ্বংস করার ষড়যন্ত্র করা হয়।
তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর তার সরকারে থাকা দোসররা এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের বিরুদ্ধে বর্তমান সরকার ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে।
এদেশে নতুন কোন ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চাইনা, তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় খেলাফত মজলিস সজাগ রয়েছে।
শহর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদেরর পরিচালনায় এছাড়া বক্তব্য রাখেন, জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ উল্লাহ, মাওলানা আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল কাদের, শহর শাখার সহ-সভাপতি আব্দুর রহমান জেলা যুব মজলিসের সভাপতি মাওলানা তারেক হোসাইন প্রমুখ।
এম জি
- ১একই পরিবারের জন্মান্ধ ১১ জনের মধ্যে তিন জনের আলো ফিরেছে
- ২চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা
- ৩গাজীপুরে আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার
- ৪ফিলিপাইন ব্ল্যাক আখ চাষে ১০ লাখ আয়ের স্বপ্ন
- ৫রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী
- ৬আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৭নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯আজ মেগাসিটি ঢাকার বায়ু মাঝারিমানের
- ১০ব্র্যাক ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৫একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৬মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৭অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৮টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৯এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ১০শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ





পাঠকের মতামত