জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫ ৯:৫০ এএম

সিরাজগঞ্জ প্রতিনিধি

ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরের উপরে হামলার প্রতিবাদে ও হামলাকারিদের গ্রেফতারের দাবিতে সিরাজগঞ্জে যমুনা সেতু অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৩০ আগস্ট) যমুনা সেতু পশ্চিম গোলচত্বরে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে তারা। ১৫ মিনিটের অবরোধ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়ক থেকে সড়ে যায় নেতা-কর্মীরা।

মহাসড়ক অবরোধ করে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় তারা হামলাকারীদের গ্রেফতারের সাথে সাথে জাতীয় পার্টি নিষিদ্ধ ও জিএম কাদেরের গ্রেফতার দাবি করেন। অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা মহাসড়কে অবস্থান নেয়। ১৫ মিনিটের অবরোধে যানজট সৃষ্টি হয় মহাসড়কের দুই প্রান্তেই।

শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষ চলাকালে গণঅধিকার পরিষদের সভাপতি, সাবেক ভিপি নুরুল হক নুর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে আহত হয়।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...